৩২। করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ

চতুর্থ অধ্যায়: মূসক আদায় পদ্ধতি


1[৩২।(১)এইধারারবিধানসাপেক্ষে,করযোগ্যকোনসরবরাহেরপণহইতেউক্তপণেরকর-ভগ্নাংশেরসমপরিমাণঅর্থবিয়োগকরিয়াযাহাপাওয়াযাইবেতাহাইহইবেসরবরাহমূল্য।

2[(২) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের পণ্য হইবে সরবরাহের মূল্য বা সরবরাহকারী এবং সরবরাহগ্রহীতা পরস্পর সম্পর্কযুক্ত হইলে ন্যায্য বাজার মূল্য।]

(৩)কোননিবন্ধিতব্যক্তিকর্তৃকতাহারসহযোগীরনিকটসরবরাহকৃতকরযোগ্যসরবরাহেরমূল্যহইবেউক্তসরবরাহেরন্যায্যবাজারমূল্যহইতেউহারকর-ভগ্নাংশবিয়োজিতমূল্য,যদি―

(ক)উক্তসরবরাহপণবিহীনহয়বাউহারপণন্যায্যবাজারমূল্যঅপেক্ষাকমহয়;এবং

(খ)উক্তসহযোগীএইরূপসরবরাহেরনিমিত্তউদ্ভূতসমুদয়উপকরণকররেয়াতগ্রহণেরঅধিকারীনাহন।

(৪)অন্যবিধভাবেনির্ধারিতনাথাকিলেপণবিহীনকরযোগ্যসরবরাহেরমূল্যহইবেউক্তসরবরাহেরন্যায্যবাজারমূল্যহইতেউহারকর-ভগ্নাংশবিয়োজিতমূল্য।

3[(৫)পণ্য সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করিতে হইবে।]]

টীকা
১. ধারা ৩২ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৭০ ধারাবলে প্রতিস্থাপিত।
২. উপ-ধারা (২) অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৫৯ ধারাবলে প্রতিস্থাপিত।
৩. উপ-ধারা (৫) অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৪৩ ধারাবলে প্রতিস্থাপিত।