২৭। করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি

চতুর্থ অধ্যায়: মূসক আদায় পদ্ধতি


1[২৭।কাস্টমস আইনের অধীন যে পদ্ধতি ও সময়ে আমদানি শুল্ক আদায় করা হয় সেই একই পদ্ধতি ও সময়ে, আমদানির উপর আমদানি শুল্ক প্রযোজ্য না হইলেও করযোগ্য আমদানির উপর মূসক আদায় করিতে হইবে।]

টীকা
১. ধারা ২৭ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত।