১৬। মূল্য সংযোজন কর পরিশোধে দায়ী ব্যক্তি

তৃতীয় অধ্যায়: মূল্য সংযোজন কর আরোপ


১৬। নিম্নবর্ণিত ব্যক্তিকে মূসক প্রদান করিতে হইবে, যথা:―

(ক) মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানির ক্ষেত্রে: আমদানীকারক;

(খ) বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে: সরবরাহকারী;

(গ) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে: সরবরাহ গ্রহীতা;

1[(ঘ) অন্যান্য ক্ষেত্রে: সরবরাহকারী বা সরবরাহগ্রহণকারী।]

টীকা
১. দফা (ঘ) অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬৩ ধারাবলে প্রতিস্থাপিত।