২০। আমদানিকৃত সেবার ক্ষেত্রে গ্রহীতার নিকট হইতে (reverse charged) কর আদায়

তৃতীয় অধ্যায়: মূল্য সংযোজন কর আরোপ


২০। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, আমদানিকৃত কোন সেবা সরবরাহ করযোগ্য সরবরাহ হইবে, যদি―

(ক) সরবরাহ গ্রহীতা একজন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি হন এবং অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় উক্ত সেবা অর্জন (acquire) করেন; এবং

1[(খ) সরবরাহটি নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় বাংলাদেশে প্রদত্ত হইত এবং উক্ত সেবা শূন্যহার বিশিষ্ট না হইয়া অন্য কোন হারে করযোগ্য হইত।]

(২) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের গ্রহীতা কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর উক্ত ব্যক্তির উৎপাদ এবং উপকরণ উভয়বিধ কর হইবে।

(৩) আমদানিকৃত সেবা সরবরাহের কারণে যদি কোন সমন্বয় ঘটনা সংঘটিত হইয়া থাকে বা হয়, তাহা হইলে উক্তরূপ সমন্বয় সংঘটনের কারণে উক্ত সেবা একটি করযোগ্য সরবরাহ হইবে এবং উক্ত সেবার সরবরাহ গ্রহীতা সেবা সরবরাহকারী হিসাবে গণ্য হইবেন।

(৪) ‘‘আমদানিকৃত সেবা’’র সংজ্ঞা এবং উক্ত সেবার ক্ষেত্রে এই আইন প্রয়োগের উদ্দেশ্যপূরণকল্পে, যদি কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে নির্দিষ্ট কোন স্থান হইতে এবং বাংলাদেশের বাহিরে এক বা একাধিক নির্দিষ্ট স্থান হইতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তবে―

(ক) উক্ত ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে এবং বাহিরে পরিচালিত করযোগ্য কার্যক্রমের ক্ষেত্রে দুইজন পৃথক ব্যক্তি হিসাবে গণ করা হইবে;

(খ) বাংলাদেশের বাহিরে অবস্থিত ব্যক্তি বাংলাদেশের অভ্যান্তরে অবস্থিত ব্যক্তির নিকট (এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সংজ্ঞায়িত) সেবার প্রকৃতি বিশিষ্ট সুবিধা সম্বলিত সেবা প্রদান করিয়াছে বলিয়া গণ্য করা হইবে, যাহা বাংলাদেশের বাহিরে অবস্থিত ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমের মাধ্যমে বা ফলশ্রুতিতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ব্যক্তি কর্তৃক প্রাপ্ত হইয়াছে;

(গ) সেবা সরবরাহ করা হইয়াছে উহা অনুমান করিয়া সরবরাহের সময় নির্ধারণ করা হইবে; এবং

(ঘ) সেবা সরবরাহ বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অবস্থিত কোন সহযোগীর নিকট প্রদান করা হইয়াছে অনুমান করিয়া উহার মূল্য নির্ধারণ করা হইবে।

2[(৫)এইধারারঅন্যান্যউপ-ধারাসমূহেভিন্নরূপযাহাকিছুইথাকুকনাকেন,প্রথমতফসিলেবর্ণিতঅব্যাহতিপ্রাপ্তসেবাসমূহব্যতীতনিবন্ধিতবাতালিকাভুক্তনহেনঅথবানিবন্ধনবাতালিকাভুক্তিযোগ্যনহেনএমনকোনব্যক্তিকর্তৃকআমদানিকৃতকোনসেবাকরযোগ্যসরবরাহহইবেএবংউহাহইতেনিম্নরূপেমূল্যসংযোজনকরআদায়হইবে,যথা:-

(ক)সংশ্লিষ্টসেবাআমদানিরক্ষেত্রেসেবামূল্যেরআংশিকবাপূর্ণমূল্যপরিশোধেরসময়প্রদেয়সমুদয়মূল্যসংযোজনকরমূল্যপরিশোধেরমাধ্যমহিসাবেব্যবহৃতব্যাংকবাঅন্যকোনআর্থিকপ্রতিষ্ঠানকর্তনকরিবে;এবং

(খ)কর্তনকারীব্যাংকবাঅন্যকোনআর্থিকপ্রতিষ্ঠানসেবাআমদানিকারকেরপক্ষেট্রেজারিচালানেরমাধ্যমেসরকারিকোষাগারেপরিশোধকরিয়াতাহারদাখিলপত্রেপ্রদর্শনকরিবে।]

টীকা
১. দফা (খ) অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৫৯ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।
২. উপ-ধারা (৫) অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬৪ ধারাবলে সংযোজিত।