১২৪। হাইকোর্ট বিভাগে [আপিল]

সপ্তদশ অধ্যায়: আপীল ও রিভিশন


১২৪। (১) বোর্ড বা2[আপিল ট্রাইব্যুনালের] আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা কমিশনার বা মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন, এমন কোন মূসক কর্মকর্তা, উক্ত আদেশের আইনগত প্রশ্নে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে3[আপিলের] আবেদন দাখিল করিতে পারিবেন।

(২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত4[আপিলের] বিষয়ে, যতদূর সম্ভব দেওয়ানী কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে5[আপিলের] আবেদন দাখিলের ক্ষেত্রে, তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৫ প্রযোজ্য হইবে।

(৪) মূসক কর্মকর্তা ব্যতীত, অন্য কোন ব্যক্তি কর্তৃক উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে6[আপিলের] আবেদন দাখিলের ক্ষেত্রে, তাহাকে তর্কিত আদেশে উল্লিখিত প্রদেয়7[করের, জরিমানা ব্যতীত,] ১০ (দশ) শতাংশ অর্থ পরিশোধ করিতে হইবে।

টীকা
১. “আপিল” শব্দ “রিভিশন” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
২. “আপিল ট্রাইব্যুনালের” শব্দুগলি “আপীলাত ট্রাইব্যুনালের” শব্দগুলির পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ২৩ ধারাবলে প্রতিস্থাপিত।
৩. “আপিলের” শব্দ “রিভিশনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
৪. “আপিলের” শব্দ “রিভিশনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
৫. “আপিলের” শব্দ “রিভিশনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
৬. “আপিলের” শব্দ “রিভিশনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
৭. “করের, জরিমানা ব্যতীত,” শব্দগুলি ও কমাগুলি “করের বা জরিমানার” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৭৮(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।