১৭৯। (১) উপকর কমিশনার লিখিত নোটিশের মাধ্যমে, ধারা ১৬৬, ১৭৫ 1[, ১৭৬ বা ২১২] এর অধীন যিনি রিটার্ন দাখিল করিয়াছেন বা যাহার নিকট রিটার্ন দাখিলের নোটিশ জারি করা হইয়াছে এই ধরনের কোনো করদাতার রিটার্ন অডিট কার্যক্রম বা কর নির্ধারণের উদ্দেশ্যে প্রয়োজনীয় বিবেচিত হইতে পারে, সংশ্লিষ্ট আয়বর্ষের অনধিক ৩ (তিন) বৎসর পূর্বের, এইরূপ রেকর্ড, বহি, হিসাব, বিবৃতি, নথি, তথ্য বা ইলেকট্রনিক রেকর্ড উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন।
179. (1) The Deputy Commissioner of Taxes may, by a written notice, direct any taxpayer who has submitted a return under section 166, 175 1[, 176 or 212] or to whom a notice for submission of return has been issued, to produce such records, books, accounts, statements, documents, information or electronic records, not more than 3 (three) years prior to the relevant income year, as may be considered necessary for the purpose of audit proceedings of the return or tax assessment.
(২) উপকর কমিশনার যেকোনো রেকর্ড, বহি, হিসাব, বিবৃতি, দলিল, তথ্য বা ইলেকট্রনিক রেকর্ড বা উহার কোনো অংশ ইলেকট্রনিক পদ্ধতিতে বা ইলেকট্রনিক মাধ্যমে উপস্থাপনের জন্য নোটিশ জারি করিতে পারিবেন।
(2) The Deputy Commissioner of Taxes may issue a notice for production of any record, book, account, statement, document, information or electronic record or any part thereof through electronic means or in electronic media.
(৩) কোনো হিসাব, বিবৃতি, দলিল, তথ্য বা ইলেকট্রনিক রেকর্ড নোটিশে উল্লিখিত তারিখে বা উহার পূর্বে দাখিল করিতে হইবে।
(3) Any account, statement, document, information or electronic record shall be submitted on or before the date specified in the notice.
(৪) এই ধারার উদ্দেশ্যপুরণকল্পে,-
(4) For the purposes of this section,-
(ক) "রিটার্ন" অর্থে সংশোধিত রিটার্ন অন্তর্ভুক্ত হইবে;
(a) "return" shall include revised return;
(খ) "তথ্য" অর্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩২ নং আইন) এর ধারা ২ এর দফা (১০) এ সংজ্ঞায়িত "উপাত্ত" অর্ন্তভুক্ত হইবে;
(b) "information" shall include "data" as defined in clause (10) of section 2 of the Information and Communication Technology Act, 2006 (Act No. 32 of 2006);
(গ) "ইলেকট্রনিক রেকর্ড" এবং "ইলেক্ট্রনিক বিন্যাস" অর্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩২ নং আইন) এর ধারা ২ এর দফা (৫) এবং (৭) এ সংজ্ঞায়িত "ইলেকট্রনিক রেকর্ড" এবং "ইলেক্ট্রনিক বিন্যাস" অন্তর্ভুক্ত হইবে।
(c) "electronic record" and "electronic format" shall include "electronic record" and "electronic form" as defined in clauses (5) and (7) of section 2 of the Information and Communication Technology Act, 2006 (Act No. 32 of 2006).