1[১৭৫। (১) ধারা ১৮২ ও ২১২ এর বিধানাবলি অক্ষুণ্ন রাখিয়া, নিম্নোক্ত রিটার্নসমূহ সাধারণ রিটার্ন বলিয়া গণ্য হইবে, যথা:-
1[175. (1) Without prejudice to the provisions of sections 182 and 212, the following returns shall be considered as general returns, namely:-
(ক) ধারা ১৮২ এর উপ-ধারা 2[(৫)] অনুসারে দাখিলকৃত সংশোধিত রিটার্ন;
(a) revised return submitted under sub-section 2[(5)] of section 182;
(খ) ধারা ২১২ এর উপ-ধারা 3[(১)] অনুসারে নোটিশ জারির প্রেক্ষিতে দাখিলকৃত রিটার্ন 4[:]
(b) return submitted in response to issuance of notice under sub-section 3[(1)] of section 212 4[:]
5[(গ) ধারা ১৬৬ এর অধীন রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ কোনো ব্যক্তি কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হইবার পর দাখিলকৃত রিটার্ন।]
5[(c) return submitted by any person who is under legal obligation to submit return under section 166, after the specified date for submission of return for the relevant tax year has passed.]
(২) কর দিবসের মধ্যে এই আইনের কোনো বিধানের অধীন সংশোধিত রিটার্ন দাখিল করিলে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধ করিতে হইবে।
(2) If a revised return is submitted under any provision of this Act within the tax day, tax shall be paid in accordance with section 173.
6[(৩) ধারা ১৭২ ও ধারা ২১২ এর অধীন নোটিশের প্রেক্ষিতে রিটার্ন দাখিল না করিলে সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণের পর রিটার্ন দাখিল করা যাইবে না।
6[(3) If a return is not submitted in response to a notice under section 172 and section 212, no return can be submitted after the tax assessment for the relevant tax year.
(৪) উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন রিটার্ন দাখিলের পর রিটার্নে কোনো উপেক্ষিত বা অশুদ্ধ বিবৃতি পরিলক্ষিত হইলে, কোনো প্রকার করদায় হ্রাস না করিয়া, সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণের পূর্বে সংশোধিত রিটার্ন দাখিল করিতে হইবে।]]
(4) If any omitted or incorrect statement is observed in the return after submission of return under clause (c) of sub-section (1), a revised return shall be submitted before the tax assessment of the relevant tax year, without reducing any type of tax liability.]]