১৭৪। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা

অংশ ৯ : রিটার্ন, বিবরণী এবং দলিলাদি


1[১৭৪। ধারা ১৬৬ অনুযায়ী রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ কোনো করদাতা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিলে ব্যর্থ হইলে, এই আইনের অন্যান্য বিধানের অধীন উদ্ভূত দায় অক্ষুণ্ন রাখিয়া নিম্নবর্ণিত নিয়মে করদাতার কর নির্ধারিত ও প্রদেয় হইবে, যথা:-

1[174. If any taxpayer who is under obligation to submit return under section 166 fails to submit the return by the specified date for submission of return or before that date, the tax of the taxpayer shall be assessed and payable in the following manner, without prejudice to any liability arising under other provisions of this Act, namely:-

ক = খ + (খ - গ) × ঘ × ০.০২, যেখানে,

A = B + (B - C) × D × 0.02, where,

ক = মোট প্রদেয় করের পরিমাণ;

A = the amount of total payable tax;

খ= করদাতা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করিলে মোট যেই পরিমাণ কর পরিশোধ করিতেন সেই অংক, তবে এইক্ষেত্রে-

B= the amount of total tax that the taxpayer would have paid if he had submitted the return by the specified date for submission of return or before that date, provided that in this case-

(অ) ষষ্ঠ তফসিল অংশ ১ এর দফা (৪), (৫), (৬), (৭), (৮), (১৭) ও (৩৫) এবং চাকরি হইতে আয় পরিগণনায় কর অব্যাহতি সংক্রান্ত ক্ষেত্র ব্যতীত অন্য কোনো প্রকার কর অব্যাহতি প্রযোজ্য না হইলে যেইরূপে কর পরিগণনা করা হইত সেইরূপে কর পরিগণনা করিতে হইবে; এবং

(i) tax shall be computed in the same manner as it would have been computed if no other type of tax exemption, except the exemptions under clause (4), (5), (6), (7), (8), (17) and (35) of Part 1 of the Sixth Schedule and the field relating to tax exemption in computation of income from employment, were applicable; and

(আ) ন্যূনতম কর, সারচার্জ ও সরল সুদ ব্যতীত এই আইনের অধীন প্রযোজ্য বা ধার্যকৃত অন্য কোনো জরিমানা বা অংক ইহার অন্তর্ভুক্ত হইবে না;

(ii) no other penalty or amount applicable or imposable under this Act, except minimum tax, surcharge and simple interest, shall be included in it;

গ= উক্ত আয়বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত অগ্রিম কর ও উৎসে করের সমষ্টি;

C= the sum of advance tax and tax at source paid by the taxpayer in that income year;

ঘ= নিম্নবর্ণিতরূপে নির্ধারিত মাসের সংখ্যা, যথা:-

D= the number of months determined as follows, namely:-

(অ) রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ অতিক্রান্ত হইবার পর মাসের সংখ্যা যাহা অনধিক ২৪ (চব্বিশ) হইবে;

(i) the number of months after the specified date for submission of return has passed, which shall not exceed 24 (twenty-four);

(আ) কোনো মাসের ভগ্নাংশও পূর্ণ মাস হিসাবে গণ্য হইবে।]

(ii) any fraction of a month shall be treated as a full month.]