১৭৩। (১) ধারা ১৬৬, ১৭২, ১৭৫, ১৯১, ১৯৩ বা ২১২ ইহার অধীন রিটার্ন দাখিল করা আবশ্যক এইরূপ প্রত্যেক ব্যক্তিকে রিটার্ন দাখিলের তারিখে বা তৎপূর্বে পরিশোধযোগ্য কর 2[ও সারচার্জ] পরিশোধ করিতে হইবে।
173. (1) Every person who is required to submit a return under section 166, 172, 175, 191, 193 or 212 shall pay the payable tax 2[and surcharge] on or before the date of submission of the return.
(২) পরিশোধযোগ্য কর ক-খ নিয়মে পরিগণনা করিতে হইবে, যেখানে-
(2) The payable tax shall be computed in the manner of A - B, where-
ক = রিটার্নের ভিত্তিতে বা ধারা ১৬৩ এর উপ-ধারা (৫) এর বিধানাবলি অনুসারে করদাতা কর্তৃক প্রদেয় কর, যাহা অধিক হয়;
A = the tax payable by the taxpayer on the basis of the return or under the provisions of sub-section (5) of section 163, whichever is higher;
খ = অংশ ৭ এর বিধানাবলি অনুসারে উৎসে পরিশোধিত কর বা অগ্রিম কর।
B = tax paid at source or advance tax under the provisions of Part 7.
(৩) উপ-ধারা (১) এর অধীন পরিশোধকৃত অর্থ নিয়মিত কর নির্ধারণের পর করদাতা কর্তৃক প্রদেয় কর হিসাবে পরিশোধ করা হইয়াছে মর্মে গণ্য হইবে।
(3) The amount paid under sub-section (1) shall be deemed to have been paid as tax payable by the taxpayer after regular tax assessment.
(৪) কোনো ব্যক্তি, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, উপ-ধারা (১) এর অধীন প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হইলে, তিনি খেলাপি করদাতা হিসাবে গণ্য হইবেন।
(4) If any person, without reasonable cause, fails to pay the tax payable under sub-section (1), he shall be considered a defaulting taxpayer.