১৭২। রিটার্ন দাখিলের জন্য নোটিশ

অংশ ৯ : রিটার্ন, বিবরণী এবং দলিলাদি


১৭২।  (১) উপকর কমিশনার ধারা ১৭১ এ উল্লিখিত মেয়াদ উত্তীর্ণের পর যেকোনো সময়, কোনো ব্যক্তিকে, লিখিত নোটিশ দ্বারা, তাহার আয়ের রিটার্ন দাখিল করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন, যদি-

172. (1) The Deputy Commissioner of Taxes may, at any time after the expiry of the period mentioned in section 171, by a written notice, direct any person to submit his income return, if-

(ক) ধারা ১৬৬ এর অধীন উক্ত ব্যক্তির রিটার্ন দাখিল করা আবশ্যক হয়; বা

(a) it is obligatory for such person to submit a return under section 166; or

(খ) উক্ত ব্যক্তির মোট আয় সংশ্লিষ্ট আয়বর্ষে কর আরোপযোগ্য হয়।

(b) the total income of such person is assessable to tax in the relevant income year.

(২) উপ-ধারা (১) এর অধীন, নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে, যাহা ২১ (একুশ) দিনের কম হইবে না, অথবা উপকর কমিশনার যেইরূপ অনুমোদন করিবে সেইরূপ বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করিতে হইবে।

(2) Under sub-section (1), the return shall be submitted within the time specified in the notice, which shall not be less than 21 (twenty-one) days, or within such extended time as the Deputy Commissioner of Taxes may allow.