১৬৮। জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল

অংশ ৯ : রিটার্ন, বিবরণী এবং দলিলাদি


১৬৮।  (১) প্রত্যেক স্বাভাবিক 1[ব্যক্তি] করদাতাকে রিটার্নে আবশ্যিকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল করিতে হইবে, যদি-

168. (1) Every normal 1[individual] taxpayer shall mandatorily submit a lifestyle-related expenditure statement in the return, if-

(ক) সংশ্লিষ্ট আয়বর্ষে উক্ত ব্যক্তির আয় ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক হয়;

(a) the income of such person in the relevant income year exceeds 5 (five) lakh Taka;

(খ) সংশ্লিষ্ট আয়বর্ষের কোনো সময় উক্ত ব্যক্তি মোটরযানের মালিকানা লাভ করেন;

(b) such person acquires ownership of a motor vehicle at any time during the relevant income year;

(গ) উক্ত ব্যক্তি ব্যবসা হইতে কোনো আয় করেন;

(c) such person earns any income from business;

(ঘ) উক্ত ব্যক্তি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হন; বা

(d) such person is a shareholder-director of any company; or

(ঙ) উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট আয়বর্ষে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেন।

(e) such person invests in house property or apartment within a City Corporation area during the relevant income year.

(২) উপকর কমিশনার, লিখিত নোটিশ দ্বারা, কোনো ব্যক্তিকে কোনো আয়বর্ষে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল করিতে বলিতে পারিবেন, যদি-

(2) The Deputy Commissioner of Taxes may, by a written notice, require any person to submit a lifestyle-related expenditure statement for any income year, if-

(ক) উক্ত 2[স্বাভাবিক] ব্যক্তি সংশ্লিষ্ট আয়বর্ষে উক্ত ব্যয় বিবরণী দাখিল না করিয়া থাকেন; বা

(a) such 2[normal] individual has not submitted the said expenditure statement for the relevant income year; or

(খ) উক্ত করদাতার সংশ্লিষ্ট আয়বর্ষের করদায় নির্ধারণের জন্য উক্ত ব্যয় বিবরণী আবশ্যক বলিয়া প্রতীয়মান হইয়া থাকে।

(b) it appears that such expenditure statement is necessary for the assessment of the tax liability of that taxpayer for the relevant income year.