১৬৩। ন্যূনতম কর

অংশ ৮ : ন্যূনতম কর


1[১৬৩। (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক, এই ধারার বিধানাবলি সাপেক্ষে, ন্যূনতম কর পরিশোধযোগ্য হইবে।

1[163. (1) Notwithstanding anything contained in any other provision of this Act, the minimum tax shall be payable by the taxpayer, subject to the provisions of this section.

(২) ধারা ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৪, ৯৫, ১০০, ১০১, ১০২, ১০৫, ১০৬, ১০৮, ১১০, ১১১, ১১৪, ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১২০, ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩২, ১৩৩, ১৩৪, ১৩৫, ১৩৬, ১৩৭, ১৩৮ এবং ১৩৯ এর অধীন কর্তন বা সংগৃহীত কর যেই সকল এক বা একাধিক উৎসসমূহের জন্য কর্তন বা সংগ্রহ করা হইয়াছে, সেই সকল উৎসসমূহের আয়ের উপর ন্যূনতম কর হিসাবে গণ্য হইবে:

(2) The tax deducted or collected under sections 88, 89, 90, 91, 92, 94, 95, 100, 101, 102, 105, 106, 108, 110, 111, 114, 115, 116, 117, 118, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 132, 133, 134, 135, 136, 137, 138 and 139 shall be treated as minimum tax on the income of those sources for which the tax has been deducted or collected:

তবে শর্ত থাকে যে, সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেরো অ্যালয় পণ্য, কার্বোনেটেড বেভারেজ, গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য এবং কীটনাশক উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসাবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে ধারা ১২০ এর অধীন সংগৃহীত কর ন্যূনতম কর হিসাবে গণ্য হইবে না।

Provided that, the tax collected under section 120 from goods imported by any industrial entrepreneur, other than an industrial entrepreneur engaged in the production of cement, iron or iron products, ferro-alloy products, carbonated beverages, powdered milk, aluminum products, ceramic products and pesticides, for his own use as raw materials, shall not be treated as minimum tax.

(৩) উপ-ধারা (২) এর উদ্দেশ্যপূরণকল্পে নিম্নরূপ বিধানাবলি প্রযোজ্য হইবে, যথা:-

(3) For the purpose of sub-section (2), the following provisions shall apply, namely:-

(ক) ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয়ের উৎস বা উৎসসমূহের জন্য ধারা ৭২ এর বিধানাবলি অনুসারে নিয়মিতভাবে হিসাব বহি সংরক্ষণ করিতে হইবে;

(a) Books of accounts shall be maintained regularly in accordance with the provisions of section 72 for the source or sources of income to which minimum tax applies;

(খ) উপ-ধারা (২) এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ কোনো উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হইবে এবং উক্ত আয়ের উপর প্রযোজ্য হারে কর পরিগণনা করিতে হইবে; যদি উক্তরূপে পরিগণনাকৃত কর উপ-ধারা (২) এর অধীন ন্যূনতম কর অপেক্ষা অধিক হয়, তাহা হইলে উক্ত আয়ের উপর উক্ত অধিকতর কর প্রদেয় হইবে;

(b) The income of any such source to which minimum tax applies under sub-section (2) shall be determined in the regular manner and tax shall be computed on such income at the applicable rate; if the tax so computed is greater than the minimum tax under sub-section (2), then such greater tax shall be payable on that income;

(গ) দফা (খ) অনুসারে পরিগণিত আয় বা ক্ষতি যথাক্রমে কোনো নিয়মিত উৎসের জন্য পরিগণনাকৃত আয় বা ক্ষতির সহিত সমন্বয় করা যাইবে না।

(c) The income or loss computed in accordance with clause (b) shall not be adjusted with the income or loss computed for any regular source, respectively.

(৪) যেইক্ষেত্রে কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হইতে আয় করিয়া থাকেন, সেইক্ষেত্রে-

(4) Where a taxpayer has income from regular source in addition to income from one or more sources to which minimum tax applies under sub-section (2), then-

(ক) নিয়মিত উৎস হইতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করা হইবে;

(a) Regular tax shall be computed on the income from regular source;

(খ) উক্ত করদাতার করদায় হইবে উপ-ধারা (৩) এর দফা (খ) এর অধীন নির্ধারণকৃত কর এবং এই উপ-ধারার দফা (ক) এর অধীন নিয়মিত করের সমষ্টি।

(b) The tax liability of such taxpayer shall be the aggregate of the tax determined under clause (b) of sub-section (3) and the regular tax under clause (a) of this sub-section.

(৫) উপ-ধারা (৬) এর বিধানাবলি সাপেক্ষে, মুনাফা বা ক্ষতি নির্বিশেষে কোনো ব্যক্তি তাহার গ্রস প্রাপ্তির উপর দফা (ক) ও (খ) এর বিধান অনুযায়ী ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকিবেন, যথা:-

(5) Subject to the provisions of sub-section (6), irrespective of profit or loss, any person shall be liable to pay minimum tax on his gross receipts in accordance with the provisions of clauses (a) and (b), namely:-

(ক) যেকোনো কোম্পানি, যেকোনো ট্রাস্ট, অন্যূন ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার গ্রস প্রাপ্তি রহিয়াছে এইরূপ কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ, অন্যূন ৪ (চার) কোটি টাকার গ্রস প্রাপ্তি রহিয়াছে এইরূপ কোনো স্বাভাবিক ব্যক্তি কোনো করবর্ষে তাহার গ্রস প্রাপ্তির উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকিবেন, যথা:-

(a) Any company, any trust, any firm or association of persons having gross receipts of not less than Taka 50 (fifty) lakh, any individual having gross receipts of not less than Taka 4 (four) crore, shall be liable to pay minimum tax in an income year on his gross receipts at the rates specified in the following table, namely:-

সারণী

Table

Sl No.Category of TaxpayerMinimum Tax Rate
1.Manufacturer of cigarettes, bidis, chewing tobacco, smokeless tobacco, gul or any other tobacco product3% (three percent) of gross receipts
2.Manufacturer of carbonated beverage, sweetened beverage3% (three percent) of gross receipts
3.Mobile phone operator1.5% (one point five percent) of gross receipts
4.Any individual taxpayer other than a manufacturer of cigarettes, bidis, chewing tobacco, smokeless tobacco, gul or any other tobacco product1% (one percent) of gross receipts
5.In other cases1% (one percent) of gross receipts:

তবে শর্ত থাকে যে, উক্ত সারণীর ক্রমিক নং ৫ প্রযোজ্য হয় এইরূপ ক্ষেত্রে পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ (তিন) বৎসরের জন্য উক্ত হার হইবে এইরূপ প্রাপ্তির ০.১% (শূন্য দশমিক এক শতাংশ);

Provided that, in cases where serial no. 5 of the said table applies, for an industrial establishment engaged in the production of goods, the rate for the first 3 (three) years from the commencement of its commercial production shall be 0.1% (zero point one percent) of such receipts;

(খ) যেইক্ষেত্রে করদাতার এইরূপ কোনো আয়ের উৎস থাকে যাহা কর অব্যাহতিপ্রাপ্ত, সেইক্ষেত্রে উক্ত এক বা একাধিক উৎস হইতে অর্জিত মোট প্রাপ্তি পৃথকভাবে প্রদর্শন করিতে হইবে, এবং এই উপ-ধারার অধীন ন্যূনতম কর নিম্নবর্ণিতভাবে পরিগণনা করিতে হইবে, যথা:-

(b) Where a taxpayer has any source of income which is tax-exempt, then the total receipts derived from such one or more sources shall be shown separately, and the minimum tax under this sub-section shall be computed in the following manner, namely:-

(অ) নিয়মিত হারে কর প্রদান করিতে হইবে এইরূপ উৎস হইতে অর্জিত প্রাপ্তির ক্ষেত্রে দফা (ক) এ উল্লিখিত হার প্রয়োগ করিয়া ন্যূনতম কর হিসাব করিতে হইবে;

(i) In case of receipts derived from a source which is subject to tax at the regular rate, minimum tax shall be calculated by applying the rate mentioned in clause (a);

(আ) কর অব্যাহতি বা হ্রাসকৃত করহার প্রাপ্ত উৎস হইতে অর্জিত প্রাপ্তির ক্ষেত্রে, অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের আনুপাতিক হারে দফা (ক) এ উল্লিখিত হার হ্রাস করত ন্যূনতম কর হিসাব করিতে হইবে;

(ii) In case of receipts derived from a source which is tax-exempt or subject to a reduced tax rate, minimum tax shall be calculated by reducing the rate mentioned in clause (a) proportionately to the exempted or reduced tax rate;

(ই) এই উপ-ধারার অধীন ন্যূনতম কর হইবে উপ-দফা (অ) ও (আ) এর অধীন হিসাবকৃত ন্যূনতম করের সমষ্টি।

(iii) The minimum tax under this sub-section shall be the sum of the minimum tax calculated under sub-clauses (i) and (ii).

(৬) কোনো করদাতার ক্ষেত্রে উপ-ধারা (৪) ও উপ-ধারা (৫) উভয়ের বিধান প্রযোজ্য হইলে, উক্ত করদাতা কর্তৃক পরিশোধযোগ্য ন্যূনতম কর হইবে-

(6) Where the provisions of both sub-section (4) and sub-section (5) apply to a taxpayer, the minimum tax payable by such taxpayer shall be-

(ক) উপ-ধারা (৪) এর অধীন ন্যূনতম কর; বা

(a) The minimum tax under sub-section (4); or

(খ) উপ-ধারা (৫) এর অধীন ন্যূনতম কর, এই দুইয়ের মধ্যে যাহা অধিক।

(b) The minimum tax under sub-section (5), whichever is greater.

(৭) এই ধারার অধীন পরিগণিত ন্যূনতম করের সমন্বয়যোগ্যতা নিম্নরূপে নির্ধারিত হইবে, যথা:-

(7) The adjustability of the minimum tax computed under this section shall be determined as follows, namely:-

(ক) উপ-ধারা (২) এর অধীন কর্তিত বা সংগৃহীত ন্যূনতম কর প্রত্যর্পণযোগ্য হইবে না;

(a) The minimum tax deducted or collected under sub-section (2) shall not be refundable;

(খ) উপ-ধারা (৬) এর অধীন কর পরিগণনাকালে উপ-ধারা (২) এর অধীন কর্তিত বা সংগৃহীত ন্যূনতম করের অতিরিক্ত করদায় সৃষ্টি হইলে উক্তরূপ অতিরিক্ত অংকের সহিত পূর্ববর্তী করবর্ষসমূহের সৃষ্ট প্রত্যর্পণ সমন্বয়যোগ্য হইবে।

(b) If an additional tax liability arises over the minimum tax deducted or collected under sub-section (2) during the computation of tax under sub-section (6), such additional amount shall be adjustable with the refunds created for previous income years.

(৮) যেইক্ষেত্রে কোনো করবর্ষে পরিগণনাকৃত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, সেইক্ষেত্রে উক্ত করবর্ষে নিয়মিত কর পরিশোধযোগ্য হইবে:

(8) Where the regular tax computed for an income year is greater than the amount of minimum tax under this section, then the regular tax shall be payable for that income year:

তবে শর্ত থাকে যে, কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হইবার কারণে যেই পরিমাণ অধিক কর প্রদান করা হইয়াছে, সেই পরিমাণ অধিক কর, পরবর্তী যেই করবর্ষে করদাতার নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, সেই করবর্ষের জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাইবে।

Provided that, the amount of additional tax paid due to the minimum tax being greater than the regular tax in any income year, may be adjusted with the regular tax in excess of the payable minimum tax in a subsequent income year where the taxpayer's regular tax is greater than the amount of minimum tax.

(৯) কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যেই পরিমাণ অধিক প্রদান করা হইয়াছে তাহা যদি পরবর্তী কোনো করবর্ষের উপ-ধারা (৯) এর অধীন সম্পূর্ণ সমন্বয় করা না যায় তাহা হইলে যেই পরিমাণ ন্যূনতম কর অসমন্বিত থাকিবে তাহা পরবর্তী করবর্ষসমূহের প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সহিত সমন্বয়ের জন্য জের টানা যাইবে।

(9) If the amount of minimum tax paid in excess of the regular tax in an income year is not fully adjusted under sub-section (9) in a subsequent income year, then the amount of minimum tax remaining unadjusted shall be carried forward for adjustment with the regular tax in excess of the payable minimum tax in subsequent income years.

(১০) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,-

(10) For the purpose of this section,-

(ক) "নিয়মিত উৎস" অর্থ এইরূপ কোনো উৎস যাহার ক্ষেত্রে, উপ-ধারা (২) এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য নহে;

(a) "Regular source" means any source to which minimum tax under sub-section (2) does not apply;

(খ) "নিয়মিত কর" অর্থ নিয়মিত পদ্ধতি ব্যবহার করিয়া নিয়মিত আয়ের উপর পরিগণনাকৃত কর;

(b) "Regular tax" means tax computed on regular income using the regular method;

(গ) "নিয়মিত করহার" অর্থ এইরূপ করের হার যাহা কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত করহার অনুমোদিত না হইলে প্রযোজ্য হইবে;

(c) "Regular tax rate" means the rate of tax that would be applicable if no tax exemption or reduced tax rate were allowed;

(ঘ) "গ্রস প্রাপ্তি" অর্থ-

(d) "Gross receipts" means-

(অ) পণ্য বিক্রয়ের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাদে অর্জিত সকল প্রাপ্তি;

(i) All receipts derived from the sale of goods excluding value added tax and supplementary duty;

(আ) কমিশন ও ডিসকাউন্টসহ সেবা বা সুবিধা প্রদানের জন্য প্রাপ্ত সকল ফি বা চার্জ;

(ii) All fees or charges received for providing services or facilities, including commission and discounts;

(ই) আয়ের যেকোনো খাত হইতে অর্জিত সকল প্রাপ্তি।

(iii) All receipts derived from any head of income.

(১১) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত সারণীর কলাম (২)-এ উল্লিখিত উৎস হইতে অর্জিত আয়ের বিপরীতে কলাম (৩)-এ উল্লিখিত ধারার অধীন উৎসে কর্তিত বা সংগৃহীত করের পরিমাণকে কলাম (৪)-এ উল্লিখিত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট করবর্ষে উক্ত আয়ের জন্য চূড়ান্ত করদায় হিসাবে গণ্য করা হইবে, যথা:-

(11) Notwithstanding anything contained in any other provision of this section, the amount of tax deducted or collected at source under the section mentioned in column (3) against the income derived from the source mentioned in column (2) of the following table, shall be treated as the final tax liability for that income in the relevant income year for the persons mentioned in column (4), namely:-

সারণী

Table

Sl No.Source of IncomeSection under which tax is deductible/collectable at sourcePersons for whom applicable
1.Heads of income mentioned in section 30 of this ActAll sections included in Part-7 of this ActPersons exempted from filing return under sub-section (2) of section 166 of this Act
2.Profit derived from savings certificates105Any individual
3.Capital gain derived from compensation for acquisition of property111Any individual
4.Cash subsidy received against export112Any person
5.Capital gain derived from transfer of property125Any individual

(১২) যেইক্ষেত্রে কোনো সারচার্জ, অতিরিক্ত অন্য কোনো সুদ, অতিরিক্ত কোনো অর্থ, ইত্যাদি এই আইনের বিধানাবলির অধীন পরিশোধযোগ্য হয়, সেইক্ষেত্রে তাহা ন্যূনতম কর ও চূড়ান্ত করের অতিরিক্ত হিসাবে পরিশোধযোগ্য হইবে।]

(12) Where any surcharge, additional interest, additional amount, etc. is payable under the provisions of this Act, it shall be payable in addition to the minimum tax and final tax.]