১৩১। ট্রেড লাইসেন্স [***] নবায়নের সময় কর সংগ্রহ

অংশ ৭: কর পরিশোধ


১৩১। ২[ট্রেড] লাইসেন্স নবায়নের জন্য ৩[এ-চালানের মাধ্যমে] দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রতিটি ৪[ট্রেড] লাইসেন্স নবায়নের জন্য নিম্নবর্ণিত হারে কর সংগ্রহ করিবে, যথা:-

(ক) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন বা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ (তিন) হাজার টাকা;

(খ) অন্য কোনো সিটি কর্পোরেশনে ২ (দুই) হাজার টাকা;

(গ) কোনো জেলা সদর দফতরের পৌরসভায় ১ (এক) হাজার টাকা;

(ঘ) কোনো পৌরসভায় ৫০০ (পাঁচশত) টাকা।

টীকা
১. উপান্তটীকায় “প্রদান বা” শব্দগুলি অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৭৯(ক) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
২. “ট্রেড” শব্দ “বাণিজ্যিক” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত।
৩. “এ-চালানের মাধ্যমে” শব্দগুলি ও চিহ্ন “ নবায়নের জন্য” শব্দগুলির পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৭৯(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
৪. “ট্রেড” শব্দ “বাণিজ্যিক” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত।