১১২। নগদ রপ্তানি ভর্তুকির উপর উৎসে কর কর্তন

অংশ ৭: কর পরিশোধ


১১২। রপ্তানি বৃদ্ধির জন্য রপ্তানিকারককে নগদ রপ্তানি ভর্তুকির কারণে যেকোনো পরিমাণ অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, অর্থ প্রদান বা জমার সময়, প্রদেয় মোট অর্থের ১[৫% (পাঁচ শতাংশ)] হারে অগ্রিম কর কর্তন বা সংগ্রহ করিবেন।

টীকা
১. “৫% (পাঁচ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, শব্দগুলি ও বন্ধনী “১০% (দশ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৬৯ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।