১০৬। সরকারি সিকিউরিটিজ অথবা সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ ইস্যুর দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ডিসকাউন্ট, সুদ বা মুনাফা পরিশোধ বা ক্রেডিটকালে, যাহা আগে ঘটে, ১[নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন, যথা:-
সারণী
| ক্রমিক নং | প্রাপকের ধরন | কর কর্তনের হার |
|---|---|---|
(১) | (২) | (৩) |
১। | কোম্পানি করদাতার ক্ষেত্রে | ১৫% (পনেরো শতাংশ) |
২। | কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে | ১০% (দশ শতাংশ) |
]।
টীকা
১. “সারণী” শব্দগুলি, সংখ্যা, চিহ্ন ও বন্ধনী “১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৬৯ ধারাবলে প্রতিস্থাপিত।