৯৫। (১) এই আইনের অন্যান্য বিধানাবলিতে যাহা কিছুই থাকুক না কেন, কমিশন বা ছাড় বা অন্য কোনো সুবিধার মাধ্যমে, যে নামেই অভিহিত করা হউক না কেন, কোনো নিবাসীকে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, উক্ত অর্থ পরিশোধকালে যাত্রী টিকিট 1[বিক্রয়ের] মাধ্যমে রূপান্তরযোগ্য মোট অর্থের উপর ০.৩% (শূন্য দশমিক তিন শতাংশ) হারে কর কর্তন বা অগ্রিম কর সংগ্রহ করিবেন।
95. (1) Notwithstanding anything contained in any other provisions of this Act, a person responsible for paying any money to a resident through commission or discount or any other benefit, by whatever name called, shall, at the time of such payment, deduct tax or collect advance tax at the rate of 0.3% (zero point three percent) on the total amount convertible through the 1[sale of] passenger tickets.
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত টিকেট বিক্রয়ের মাধ্যমে 2[প্রাপ্ত] ইনসেন্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস বা অন্য কোনো সুবিধা, যে নামেই অভিহিত হউক না কেন, এর অতিরিক্ত কোনো অর্থ পরিশোধিত হইলে উক্তরূপ অর্থ পরিশোধকালে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ক/খ x গ এর সমপরিমাণ অর্থ কর্তন করিবেন, যেখানে-
(2) If any additional amount is paid as incentive bonus, performance bonus or any other benefit, by whatever name called, 2[received] through the sale of tickets mentioned in sub-section (1), the person responsible for paying such money shall, at the time of such payment, deduct an amount equal to ka/kh × gh, where–
"ক"= এই উপ-ধারাতে উল্লিখিত ইনসেন্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস বা অন্য কোনো সুবিধা,
"ka"= the incentive bonus, performance bonus or any other benefit mentioned in this sub-section,
"খ"= কমিশন বা ডিসকাউন্ট বা উপ-ধারা (১) এ উল্লিখিত অন্য কোনো সুবিধার পরিমাণ, এবং
"kh"= the amount of commission or discount or any other benefit mentioned in sub-section (1), and
"গ"= কমিশন বা ছাড় বা উপ-ধারা (১) এ উল্লিখিত অন্য কোনো সুবিধার উপর উৎস করের পরিমাণ।
"gh"= the amount of tax at source on the commission or discount or any other benefit mentioned in sub-section (1).
(৩) টিকিট বা চার্জের মূল্য গণনাকালে কোনো প্রারম্ভিক ফি, ভ্রমণ কর, ফ্লাইট সুরক্ষা বিমা, নিরাপত্তা কর এবং বিমানবন্দর কর বাবদ পরিশোধিত অর্থ মূল্য বা চার্জ ইহার অন্তর্ভুক্ত হইবে না।
(3) In calculating the value of the ticket or charge, any initial fee, travel tax, flight safety insurance, security tax and airport tax paid shall not be included.