৯৪। (১) কোনো পরিবেশককে, উহা যে নামেই অভিহিত হউক না কেন, বা অন্য কোনো ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ বা বিপণনের জন্য কমিশন, বাট্টা, ফি, প্রণোদনা বা কর্মদক্ষতা ভাতা বা কর্মদক্ষতা সম্পর্কিত অন্য কোনো প্রণোদনা বা এইরূপ প্রকৃতির অন্য কোনো অর্থ পরিশোধ বা একই প্রকৃতির সুবিধার মাধ্যমে কোনো কোম্পানি বা ফার্ম অর্থ পরিশোধকালে বা অনুমোদিত কোনো অঙ্কের অর্থ প্রদানকালে, অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, পরিশোধযোগ্য পরিমাণ বা প্রদেয় অনুমোদিত অঙ্কের অর্থ বা অনুমোদিত সুবিধার আর্থিক মূল্য, ক্ষেত্রমত, এর উপর শতকরা ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন বা সংগ্রহ করিবে।
94. (1) Where a company or firm makes any payment to a distributor, by whatever name called, or any other person for supply or marketing of goods or services as commission, discount, fee, incentive or performance allowance or any other incentive related to performance or any other payment of similar nature or through benefit of similar nature, or pays any approved amount of money, the person responsible for paying the money shall deduct or collect tax at the rate of 10% (ten percent) on the payable amount or the payable approved amount of money or the monetary value of the approved benefit, as the case may be.
(২) কোনো কোম্পানি বা ফার্মের পণ্য বিপণন বা বাজারজাতকরণের সহিত সম্পৃক্ত কোনো ব্যক্তিকে উক্ত কোম্পানি বা ফার্ম কোনো অর্থ পরিশোধকালে, অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, পণ্য বিপণন বা বাজারজাতকরণের জন্য প্রাপ্ত অর্থের উপর ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ) হারে কর কর্তন করিবেন।
(2) Where a company or firm makes any payment to a person involved in the marketing of the company's or firm's products, the person responsible for paying the money shall deduct tax at the rate of 1.5% (one point five percent) on the money received for marketing of the products.
(৩) তেল বিপণন কোম্পানি ব্যতীত অন্য কোনো কোম্পানি বা ফার্ম, যাহা –
(3) Any company or firm, other than an oil marketing company, which–
(ক) কোনো পরিবেশক; বা
(a) is a distributor; or
(খ) চুক্তির অধীন অন্য কোনো ব্যক্তি,
(b) is any other person under a contract,
-এর নিকট উক্ত কোম্পানি বা ফার্ম 1[বা অন্য কোনো ব্যক্তি] কর্তৃক নির্ধারিত খুচরা মূল্য হইতে কম মূল্যে পণ্য বিক্রয় করে, উক্ত পরিবেশক বা উক্তরূপ অন্য কোনো ব্যক্তির নিকট হইতে খ × গ এর সমপরিমাণ মূল্যের উপর ৫% (পাঁচ শতাংশ) হারে কর সংগ্রহ করিবে, যেইক্ষেত্রে-
- sells products to such distributor or such other person at a price lower than the retail price determined by that company or firm 1[or any other person], shall collect tax from such distributor or such other person at the rate of 5% (five percent) on an amount equal to kh × gh, where–
খ = পরিবেশক বা অন্য কোনো ব্যক্তির নিকট কোম্পানি বা ফার্মের বিক্রয় মূল্য;
kh = sale price of the company or firm to the distributor or other person;
গ = ৫% (পাঁচ শতাংশ):
gh = 5% (five percent):
তবে শর্ত থাকে যে, সিগারেট প্রস্তুতকারক কোম্পানি বা ফার্মের পণ্য বিক্রয়কালে উক্ত পরিবেশক বা উক্তরূপ অন্য কোনো ব্যক্তির নিকট হইতে পরিবেশক বা অন্য কোনো ব্যক্তির নিকট পণ্যের বিক্রয় মূল্য এবং উক্ত কোম্পানি বা ফার্ম কর্তৃক নির্ধারিত খুচরা মূল্যের মধ্যে পার্থক্যের ৩% (তিন শতাংশ) হারে কর সংগ্রহ করিবে।
Provided that, in case of sale of products of a cigarette manufacturing company or firm, tax shall be collected from such distributor or such other person at the rate of 3% (three percent) on the difference between the sale price of the product to the distributor or other person and the retail price determined by that company or firm.