১৬২। (১) যেইক্ষেত্রে কোনো অর্থবর্ষে করদাতা স্বীয় প্রাক্কলনের ভিত্তিতে অগ্রিম কর পরিশোধ করেন এবং এই অংশের অধীন উৎসে কর কর্তন করা হয়, উক্ত কর্তনকৃত কর এবং উক্তরূপ অগ্রিম পরিশোধকৃত করের সমষ্টি যদি নিয়মিত কর নির্ধারণের মাধ্যমে নিরূপিত পরিশোধযোগ্য করের ৭৫% (পঁচাত্তর শতাংশ) 1[অপেক্ষা কম হয়, তবে সেইক্ষেত্রে, উক্তরূপ পরিশোধকৃত মোট কর এবং নিয়মিত কর] নির্ধারণীর মাধ্যমে উদ্ভূত করের ৭৫% (পঁচাত্তর শতাংশ) এর মধ্যে যে পার্থক্য হইবে তাহার উপর বার্ষিক ১০% (দশ শতাংশ) হারে সরল সুদ প্রদান করিবেন:
162. (1) Where in any financial year a taxpayer pays advance tax on the basis of his own estimate and tax is deducted at source under this Part, if the sum of such deducted tax and such advance tax paid is 1[less than 75% (seventy-five percent) of the tax payable determined through regular tax assessment, then, on the difference between such total tax paid and 75% (seventy-five percent)] of the tax arising through regular tax assessment, he shall pay simple interest at the rate of 10% (ten percent) per annum:
তবে শর্ত থাকে যে, 2[রিটার্ন দাখিলের নির্দিষ্ট] তারিখে বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করা না হইলে, সুদের হার ৫০% (পঞ্চাশ শতাংশ) অধিক হইবে।
Provided that, if the return is not filed on or before the 2[specified] date for filing return, the interest rate shall be 50% (fifty percent) higher.
(২) উপ-ধারা (১) এর অধীন অতিরিক্ত অগ্রিম কর পরিশোধের উপর সংশ্লিষ্ট কর নির্ধারণী বর্ষে জুলাই মাসের প্রথম দিন হইতে উক্ত বৎসর নিয়মিত কর নির্ধারণের তারিখ পর্যন্ত, বা ১ জুলাই হইতে পরবর্তী ২ (দুই) বৎসর মেয়াদ পর্যন্ত, এই দুইয়ের মধ্যে যাহা কম, সময়ের জন্য সুদ পরিশোধ করিতে হইবে।
(2) Interest under sub-section (1) shall be paid on the excess advance tax paid from the first day of July in the relevant tax assessment year to the date of regular tax assessment of that year, or from 1st July to the next 2 (two) years period, whichever is less.
(৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, যেইক্ষেত্রে-
(3) Notwithstanding anything contained in sub-section (1) and (2), where-
(ক) ধারা ১৭৩ এর অধীন কর পরিশোধ করা হয়; বা
(a) tax is paid under section 173; or
(খ) ধারা ১৮৫ এর অধীন সাময়িক কর নির্ধারণ করা হইয়াছে কিন্তু নিয়মিত কর নির্ধারণ করা হয় নাই,
(b) provisional tax assessment has been made under section 185 but regular tax assessment has not been made,
সেইক্ষেত্রে নিম্নবর্ণিত বিধান অনুসারে সরল সুদ হিসাব করিতে হইবে, যথা:-
in that case, simple interest shall be calculated according to the following provisions, namely:-
(অ) যেই তারিখে ধারা ১৭৩ এর অধীন বা সাময়িকভাবে নির্ধারিত কর পরিশোধ করা হইয়াছে, সেই তারিখ পর্যন্ত;
(i) up to the date on which tax was paid under section 173 or provisionally assessed tax was paid;
(আ) অতঃপর, নির্ধারণকৃত ৭৫% (পঁচাত্তর শতাংশ) কর অপেক্ষা উক্তরূপে পরিশোধকৃত কর যেই পরিমাণ ঘাটতি হইয়াছে, তাহার উপর সরল সুদ পরিগণনা করিতে হইবে।
(ii) thereafter, simple interest shall be calculated on the amount of shortfall between the tax so paid and 75% (seventy-five percent) of the assessed tax.
(৪) যেইক্ষেত্রে আপিল, রিভিশন বা রেফারন্সের ফলশ্রুতিতে উপ-ধারা (১) এর অধীন যেই পরিমাণ অর্থের উপর সুদ প্রদেয় ছিল তাহা হ্রাস প্রাপ্ত হইয়াছে, সেইক্ষেত্রে একইভাবে প্রদেয় সুদের পরিমাণ ও হ্রাস প্রাপ্ত হইবে এবং কোনো অতিরিক্ত সুদ পরিশোধিত হইয়া থাকিলে, তাহা ফেরতযোগ্য করের সহিত ফেরত প্রদান করিতে হইবে।
(4) Where as a result of appeal, revision or reference, the amount on which interest was payable under sub-section (1) is reduced, the amount of interest payable shall be similarly reduced and if any excess interest has been paid, it shall be refunded along with the refundable tax.
(৫) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, "নিয়মিত কর নির্ধারণ" অর্থে সংশোধিত রিটার্ন গ্রহণ বা ধারা 3[১৮২] এর অধীন অডিটের প্রেক্ষিতে প্রণীত কর নির্ধারণও অন্তর্ভুক্ত হইবে।
(5) For the purpose of this section, "regular tax assessment" shall also include tax assessment made on the basis of amended return or audit under section 3[182].