156. Payment of advance tax by new taxpayer

অংশ ৭ : কর পরিশোধ


১৫৬। এই আইনের অধীন ইতঃপূর্বে নিয়মিত কর নির্ধারণীর আওতাভুক্ত হন নাই এইরূপ কোনো ব্যক্তির মোট আয়, ধারা ১৫৪ এর উপ-ধারা (২) এর শর্তসাপেক্ষে, 1[চলমান] আয়বর্ষে তাহার মোট আয় ৬ (ছয়) লক্ষ টাকা অতিক্রম করিলে, তিনি প্রত্যেক অর্থবৎসরের জুন মাসের ১৫ (পনেরো) তম দিনের পূর্বে তাহার প্রাক্কলিত মোট আয় এবং ধারা ১৪২ এর উপ-ধারা (১) এ নির্ধারিত পদ্ধতিতে পরিগণনাকৃত তৎকর্তৃক পরিশোধযোগ্য অগ্রিম করের হিসাব উপকর কমিশনারের নিকট দাখিল করিবেন এবং ধারা ১৫৫ এর উপ-ধারা (২) এ নির্ধারিত কিস্তির তারিখের মধ্যে তাহা পরিশোধ করিবেন, যেন তাহা ধারা ১৫৫ এর উপ-ধারা (৫) অনুসারে সংশোধিত কিস্তির তারিখ অতিক্রম না করে।

156. If the total income of any person who has not previously been under regular tax assessment under this Act exceeds Taka 6 (six) lakh in the 1[current] income year, subject to the conditions of sub-section (2) of section 154, he shall submit to the Deputy Commissioner of Taxes, before the 15th (fifteenth) day of June of each financial year, his estimated total income and the calculation of advance tax payable by him determined in the manner specified in sub-section (1) of section 142, and shall pay it within the installment dates specified in sub-section (2) of section 155, so that it does not exceed the installment date revised under sub-section (5) of section 155.