155. Amount of advance tax and time for its payment

অংশ ৭ : কর পরিশোধ


১৫৫। (১) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে এবং ধারা ১৫৪ এর বিধানাবলি ক্ষুণ্ন না করিয়া, কোনো চলমান অর্থ বর্ষে করদাতা কর্তৃক পরিশোধযোগ্য ন্যূনতম অগ্রিম কর হইবে ক-খ এর সমপরিমাণ, যেইক্ষেত্রে-

155. (1) Subject to the provisions of sub-section (3) and without prejudice to the provisions of section 154, the minimum advance tax payable by a taxpayer in any ongoing financial year shall be an amount equal to ka-kh, where-

ক = সর্বশেষ আয়বর্ষ নির্ধারিত করদাতার মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর যাহা উক্ত অর্থবর্ষে প্রযোজ্য হারে পরিগণনাকৃত;

ka = the tax payable on the total income of the taxpayer assessed in the last income year calculated at the rate applicable in that financial year;

খ = এই অংশের অধীন উৎসে কর্তনকৃত বা সংগ্রহকৃত কর বা অংশ ৭ এর অধীন পরিশোধকৃত অগ্রিম করের পরিমাণ।

kh = the amount of tax deducted or collected at source under this Part or advance tax paid under Part 7.

(২) অগ্রিম কর হিসাবে পরিশোধযোগ্য ন্যূনতম কর নিম্নবর্ণিতভাবে ৪ (চার) টি সমান কিস্তিতে পরিশোধ্য হইবে, যথা:-

(2) The minimum tax payable as advance tax shall be payable in 4 (four) equal installments as follows, namely:-

অর্থবৎসরের তারিখপরিশোধতব্য অর্থের পরিমাণ
১৫ সেপ্টেম্বর২৫% (পঁচিশ শতাংশ)
১৫ ডিসেম্বর২৫% (পঁচিশ শতাংশ)
১৫ মার্চ২৫% (পঁচিশ শতাংশ)
১৫ জুন২৫% (পঁচিশ শতাংশ)।

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত তারিখ যদি কোনো সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে সংশ্লিষ্ট কিস্তি তাহার পরবর্তী কর্মদিবসে পরিশোধ করিতে হইবে।

(3) If the date mentioned in sub-section (2) is a government holiday, the relevant installment shall be paid on the next working day.

(৪) এই ক্ষেত্রে কোনো করদাতা যেকোনো কিস্তি বা উহার অংশবিশেষ পরিশোধ করিতে ব্যর্থ হইলে, এই আইনের অধীন করদাতার কোনো দায়কে ক্ষুণ্ন না করিয়া, তাহার পরবর্তী কিস্তির সহিত অপরিশোধিত কিস্তি বা উহার অংশবিশেষ যুক্ত হইয়া পরিশোধযোগ্য হইবে।

(4) If any taxpayer fails to pay any installment or part thereof in this case, without prejudice to any liability of the taxpayer under this Act, the unpaid installment or part thereof shall be added to the next installment and become payable.

(৫) যেইক্ষেত্রে কোনো করদাতা প্রাক্কলন করেন যে, অগ্রিম করের কিস্তি উপ-ধারা (১) ও (২) এর অধীন পরিগণনাকৃত কর অপেক্ষা কম হইবার সম্ভাবনা রহিয়াছে, সেইক্ষেত্রে তিনি উপকর কমিশনার বরাবর একটি প্রাক্কলন দাখিল করিবেন এবং ইতঃপূর্বে পরিশোধকৃত কোনো কিস্তির সহিত প্রয়োজনীয় সমন্বয়পূর্বক প্রাক্কলন অনুসারে কিস্তি পরিশোধ করিবেন।

(5) Where a taxpayer estimates that the installment of advance tax is likely to be less than the tax calculated under sub-section (1) and (2), he shall submit an estimate to the Deputy Commissioner of Taxes and pay the installment according to the estimate after making necessary adjustment with any installment paid earlier.