১৫৩। (১) প্রত্যেক 2[***] মোটরযানের মালিকের উক্ত মোটরযান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আয় রহিয়াছে মর্মে গণ্য হইবে এবং তিনি নির্ধারিত হারে ও পদ্ধতিতে অগ্রিম আয়কর পরিশোধ করিবেন।
153. (1) Every 2[***] motor vehicle owner shall be deemed to have the income necessary for the maintenance of such motor vehicle and shall pay advance income tax at the specified rate and in the specified manner.
(২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়, যথা:-
(2) Subject to the provisions of sub-section (3), no person or authority responsible for registration or fitness renewal of a motor vehicle shall register or renew the fitness of the motor vehicle unless a challan of advance tax paid at the rates mentioned in the following table is submitted along with the application for registration or fitness renewal of the motor vehicle, namely:-
সারণী
Table
| ক্রমিক নং | গাড়ির ধরন ও ইঞ্জিন ক্যাপাসিটি | অগ্রিম কর (টাকা ) |
|---|---|---|
| ১। | ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ২৫ (পঁচিশ) হাজার |
| ২। | ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ৫০ (পঞ্চাশ) হাজার |
| ৩। | ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ৭৫ (পঁচাত্তর) হাজার |
| ৪। | ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ১ (এক) লক্ষ ২৫ (পঁচিশ) হাজার |
| ৫। | ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ১ (এক) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার |
| ৬। | ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে প্রতিটি মোটরযানের জন্য | ২ (দুই) লক্ষ |
| ৭। | মাইক্রোবাস প্রতিটির জন্য | ৩০ (ত্রিশ) হাজার: |
3[তবে শর্ত থাকে যে, কোনো স্বাভাবিক ব্যক্তি নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির সহিত যৌথভাবে একাধিক মোটরযানের মালিক হইলে, উক্ত ব্যক্তিকে একের অধিক প্রতিটি মোটরযানের জন্য ৫০% (পঞ্চাশ শতাংশ) অধিক হারে কর পরিশোধ করিতে হইবে।]
3[Provided that, if any normal person is the owner of more than one motor vehicle in his own name or jointly with any other person, such person shall pay tax at a rate 50% (fifty percent) higher for each additional motor vehicle.]
(৩) যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (২) এর অধীন পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা কোনো বৎসরের ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে।
(3) Where registration is granted or fitness is renewed for multiple years, the tax payable under sub-section (2) shall be collected by the 30th June of the year or any year following the year of registration grant or fitness renewal.
4[***]
4[***]
5[(৫) উপ-ধারা (২) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:-
5[(5) Advance tax shall not be collected under sub-section (2) if the motor vehicle belongs to the following persons or institutions, namely:-
(ক) সরকার;
(a) the Government;
(খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম;
(b) any project, program or activity under the government or local government;
(গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ;
(c) any foreign diplomat, any diplomatic mission in Bangladesh, offices of the United Nations and its subsidiary organizations;
(ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীজন এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ;
(d) any foreign development partner of Bangladesh and its attached office or offices;
(ঙ) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ;
(e) taxpayers exempted from filing return under sub-section (2) of section 166;
(চ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা;
(f) gazetted freedom fighter wounded in war;
(ছ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।]
(g) any institution that has obtained a certificate from the Board to the effect that advance tax is not required to be paid.]
(৬) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি উপ-ধারা (২) এর অধীন অগ্রিম কর পরিশোধ করেন, এবং উক্ত ব্যক্তির নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করদায় উক্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির উক্ত আয়বর্ষে এইরূপ ধারণাগত আয় ছিল মর্মে গণ্য হইবে যাহার উপর গণনাকৃত করদায় উপ-ধারা (২) এর অধীন সংগৃহীত।
(6) Where any person pays advance tax under sub-section (2), and the tax liability applicable on his regular source income is less than such advance tax, it shall be deemed that such person had such notional income in that income year on which the calculated tax liability was collected under sub-section (2).
(৭) উপ-ধারা (২) এর অধীন পরিশোধকৃত অগ্রিম কর ফেরতযোগ্য হইবে না।
(7) The advance tax paid under sub-section (2) shall not be refundable.
(৮) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-
(8) For the purpose of this section,-
(ক) "মোটরযান" অর্থে জিপ ও মাইক্রোবাস অন্তর্ভুক্ত হইবে, তবে ধারা ১৩৮ এ উল্লিখিত কোনো মোটরযান ও মোটসাইকেল ইহার অন্তর্ভুক্ত হইবে না;
(a) "motor vehicle" shall include jeep and microbus, but shall not include any motor vehicle mentioned in section 138 and motorcycle;
(খ) "নিয়মিত উৎসের আয়" বলিতে ধারা ১৬৩ এর উপ-ধারা (২) এ উল্লিখিত উৎসসমূহ ব্যতীত অন্য কোনো উৎসের আয় বুঝাইবে।
(b) "regular source income" shall mean income from any source other than the sources mentioned in sub-section (2) of section 163.