১৪৬। কর্তিত কর সরকারের অনুকূলে জমা প্রদান

অংশ ৭ : কর পরিশোধ


১৪৬। (১) এই অংশের বিধানাবলির অধীন কর্তন বা সংগ্রহকৃত সকল অর্থ, নির্ধারিত সময়ের মধ্যে, অথবা বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসারে, কর্তন বা সংগ্রহকারী ব্যক্তি কর্তৃক সরকারের অনুকূলে জমা প্রদান করিতে হইবে।

146. (1) All money deducted or collected under the provisions of this Part shall be deposited to the government account by the person deducting or collecting, within the specified time, or according to the instructions given by the Board.

(২) এই আইনের বিধানাবলি ব্যতীত, কোনো ব্যক্তি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কর হিসাবে কোনো অর্থ ধার্য, স্থগিত (উইথহোল্ড), কর্তন বা সংগ্রহ করিতে পারিবেন না, এবং এইরূপভাবে কোনো অর্থ ধার্য, স্থগিত (উইথহোল্ড), কর্তন বা সংগ্রহ করা হইলে তাহা এই ধারা অনুসারে জমা করিতে হইবে।

(2) No person shall, directly or indirectly, impose, withhold, deduct or collect any money as tax except under the provisions of this Act, and if any money is so imposed, withheld, deducted or collected, it shall be deposited according to this section.