১৪৫। কর কর্তন, ইত্যাদির সার্টিফিকেট

অংশ ৭ : কর পরিশোধ


১৪৫। (১) এই অংশের বিধানাবলি অনুসারে যে ব্যক্তি কর কর্তন বা সংগ্রহ করিবেন তিনি, উক্তরূপ কর কর্তন বা সংগ্রহক্রমে যে ব্যক্তির নিকট হইতে কর কর্তন বা সংগ্রহ করা হইয়াছে, তাহাকে উক্তরূপ কর্তন বা সংগ্রহ সম্পর্কিত একটি সার্টিফিকেট প্রদান করিবেন, যেখানে উল্লেখ থাকিবে-

145. (1) A person who deducts or collects tax according to the provisions of this Part shall provide a certificate relating to such deduction or collection to the person from whom tax has been deducted or collected, which shall mention-

(ক) যে ব্যক্তির নিকট হইতে কর কর্তন বা সংগ্রহ করা হইয়াছে তাহার নাম ও করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), যদি থাকে;

(a) the name and Taxpayer's Identification Number (TIN), if any, of the person from whom tax has been deducted or collected;

(খ) কর বাবদ কর্তন বা সংগ্রহকৃত অর্থের পরিমাণ;

(b) the amount of money deducted or collected as tax;

(গ) যে ধারা বা ধারাসমূহের অধীন কর কর্তন বা সংগ্রহ করা হইয়াছে;

(c) the section or sections under which tax has been deducted or collected;

(ঘ) কর বাবদ কর্তন বা সংগ্রহকৃত অর্থ সরকারের অনুকূলে জমা প্রদান সংক্রান্ত বিবরণ; এবং

(d) details of deposit of the money deducted or collected as tax to the government account; and

(ঙ) নির্ধারিত অন্যান্য বিষয়।

(e) other prescribed matters.

(২) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নবর্ণিত বিষয়াদি নির্ধারণ করিতে পারিবে, যথা:-

(2) The Board may, by notification in the official gazette, determine the following matters, namely:-

(ক) ইলেক্ট্রনিক পদ্ধতিতে, বা মেশিন রিডেবল বা কম্পিউটার রিডেবল মাধ্যমে, কর সংগ্রহ বা কর্তনের সার্টিফিকেট প্রদান বা প্রেরণ করিবার ক্ষেত্রসমূহ;

(a) the cases in which certificate of tax collection or deduction shall be issued or sent electronically, or in machine readable or computer readable medium;

(খ) উক্ত ইলেক্ট্রনিক, মেশিন রিডেবল বা কম্পিউটার রিডেবল সার্টিফিকেট প্রদান বা প্রেরণের পদ্ধতি।

(b) the method of issuing or sending such electronic, machine readable or computer readable certificate.