১৪১। কর ব্যতীত পরিশোধ এর ক্ষেত্রে গ্রস-আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ

অংশ ৭ : কর পরিশোধ


১৪১। (১) যেইক্ষেত্রে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোনো কর ব্যতীত কোনো পরিশোধ করেন, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতিতে পরিগণিত অঙ্কের উপর প্রযোজ্য হারে কর কর্তন করিতে হইবে, যথা:-

141. (1) Where a person responsible for paying the money makes any payment without tax, tax shall be deducted at the applicable rate on the amount computed in the following manner, namely:-

গ = (১০০ × ক)/(১০০-খ), যেখানে-

gh = (100 × ka)/(100-kh), where-

গ = কর্তনের উদ্দেশ্যে পরিগণিত অঙ্ক,

gh = the amount computed for the purpose of deduction,

ক = কর ব্যতীত পরিশোধ এর পরিমাণ,

ka = the amount of payment without tax,

খ = প্রযোজ্য করহার।

kh = the applicable tax rate.

(২) যেইক্ষেত্রে, কর ব্যতীত পরিশোধের প্রাপক,-

(2) Where the recipient of the payment without tax,-

(ক) রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে বাধ্য কিন্তু উহা উপস্থাপনে ব্যর্থ হইয়াছেন; বা

(a) is obliged to present proof of return filing but has failed to present it; or

(খ) ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ গ্রহণে ব্যর্থ হইয়াছেন,

(b) has failed to receive payment through bank transfer,

সেইক্ষেত্রে, উপ-ধারা (১) এ বর্ণিত ‘খ’ এই অধ্যায়ের বিধানানুযায়ী নির্ধারিত হইবে।

in that case, 'kh' described in sub-section (1) shall be determined according to the provisions of this Chapter.

(৩) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, "কর ব্যতীত পরিশোধ" অর্থ কোনো চুক্তি বা বন্দোবস্তের আওতায় উৎসে কর কর্তন বা সংগ্রহ ব্যতিরেকে পরিশোধকারী কর্তৃক প্রাপকের বরাবর কোনো পরিশোধ।

(3) For the purpose of this section, "payment without tax" means any payment made by the payer to the recipient without deduction or collection of tax at source under any contract or arrangement.