১৪০। সংজ্ঞা

অংশ ৭ : কর পরিশোধ


১৪০। সংজ্ঞা।-এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,

140. Definitions.- For the purpose of this Part,

(১) "অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি" বলিতে-

(1) "person responsible for paying the money" includes-

(অ) "চাকরি হইতে আয়" খাতের অধীন আয় হিসাবে পরিগণিত হয় এইরূপ কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে স্বয়ং নিয়োগকর্তা বা যেইক্ষেত্রে নিয়োগকর্তা স্থানীয় কর্তৃপক্ষ, কোম্পানি বা প্রতিষ্ঠান হয়, সেইক্ষেত্রে অনুরূপ কর্তৃপক্ষ, কোম্পানি বা প্রতিষ্ঠান এবং উহাদের প্রধান কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবে;

(a) in the case of payment of any money considered as income under the head "Income from Employment", the employer himself or, where the employer is a local authority, company or institution, such authority, company or institution and its chief officer shall also be included;

(আ) "আর্থিক পরিসম্পদ হইতে আয়" খাতের অধীন কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে, উক্ত আর্থিক পরিসম্পদ ইস্যুকারী কোনো সংস্থা, কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান অথবা উক্ত সংস্থা, কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা; এবং

(b) in the case of payment of any money under the head "Income from Financial Assets", the organization, company or any other institution issuing such financial asset or the chief officer of such organization, company or institution; and

(ই) এই আইনের অধীন করযোগ্য আয় হিসাবে পরিগণিত অন্য কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে বা এই অংশের অধীন উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয় এইরূপ কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে, স্বয়ং অর্থ প্রদানকারী অথবা অর্থ প্রদানকারী কোনো কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান হইলে, উহার প্রধান কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবে;

(c) in the case of payment of any other money considered as taxable income under this Act or payment of any money subject to deduction or collection of tax at source under this Part, the payer himself or, if the payer is a company or any other institution, its chief officer shall also be included;

(২) "চুক্তি" অর্থে উপ-চুক্তি, উপ-উপ-চুক্তি, অনুযাত (subsequent) চুক্তি, কোনো সমঝোতা (agreement) বা বন্দোবস্ত (arrangement) যে নামেই অভিহিত হউক না কেন, অন্তর্ভুক্ত হইবে;

(2) "contract" shall include sub-contract, sub-sub-contract, subsequent contract, any agreement or arrangement, by whatever name called;

(৩) "নির্দিষ্ট ব্যক্তি" অর্থ-

(3) "specified person" means-

(ক) কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট বা তহবিল;

(a) any company, firm, association of persons, trust or fund;

(খ) পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ;

(b) public-private partnership;

(গ) কোনো বিদেশি ঠিকাদার, বিদেশি এন্টারপ্রাইজ বা বাংলাদেশের বাহিরে প্রতিষ্ঠিত কোনো সংঘ বা সংস্থা;

(c) any foreign contractor, foreign enterprise or any association or organization established outside Bangladesh;

(ঘ) কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার;

(d) any hospital, clinic or diagnostic center;

(ঙ) বার্ষিক এক কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো ই-কমার্স প্লাটফর্ম, যাহা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি নহে, যে নামেই অভিহিত হউক না কেন;

(e) any e-commerce platform with an annual turnover of more than one crore Taka, which is not any other specified person, by whatever name called;

(চ) বার্ষিক ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট হোটেল, 1[রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার] কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি;

(f) hotel, 1[resort, motel, restaurant, convention center] community center, transport agency with an annual turnover of more than Taka 1 (one) crore;

(ছ) কৃষক নহেন এইরূপ কোনো ব্যক্তি যিনি তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদন এবং সরবরাহে জড়িত;

(g) any person who is not a farmer and is involved in the production and supply of tobacco leaf, cigarette, bidi, zarda, gul and other tobacco products;

(৪) "পরিশোধ" বলিতে স্থানান্তর, ক্রেডিট, পরিশোধের সমন্বয় বা কোনো পরিশোধ করিবার আদেশ বা নির্দেশ অন্তর্ভুক্ত হইবে;

(4) "payment" shall include transfer, credit, adjustment of payment or any order or instruction to make payment;

(৫) "ভিত্তিমূল্য" বলিতে নিম্নবর্ণিত ৩ (তিন) টি বিষয়ের মধ্যে যাহা অধিক তাহাকে বুঝাইবে-

(5) "base value" shall mean the higher of the following 3 (three) matters-

(অ) চুক্তি মূল্য;

(a) contract value;

(আ) বিল বা ইনভয়েসের অঙ্ক; বা

(b) bill or invoice amount; or

(ই) পরিশোধ।

(c) payment.