১৩৯। নৌযান পরিচালনা হইতে কর সংগ্রহ

অংশ ৭ : কর পরিশোধ


১৩৯। (১) Inland Shipping Ordinance, 1976 (Ordinance No. LXXII of 1976) এর অধীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত Ordinance এর section 9 এর অধীন কোনো নৌযানকে সার্ভে সার্টিফিকেট প্রদান করিবেন না বা section 12 এর অধীন সার্ভে সার্টিফিকেট নবায়ন করিবেন না, যদি না সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি বা সার্ভে সার্টিফিকেট নবায়নের আবেদনের সহিত নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম কর জমার চালান সংযুক্ত করা হয়, যথা:-

139. (1) No person responsible under the Inland Shipping Ordinance, 1976 (Ordinance No. LXXII of 1976) shall issue a survey certificate to any vessel under section 9 of that Ordinance or renew a survey certificate under section 12 thereof, unless the application for obtaining or renewing the survey certificate is accompanied by a challan of advance tax deposit paid at the rates mentioned in the following table, namely:-

সারণী

Table

ক্রমিক নংনৌযানের বর্ণনাঅগ্রিম কর (টাকা )
১।অভ্যন্তরীণ নৌ-পথে যাত্রী পরিবহনে নিয়োজিত নৌ-যানের ক্ষেত্রেদিবাকালীন যাত্রী পরিবহনের ক্ষমতার ভিত্তিতে যাত্রী প্রতি ১২৫ (একশত পঁচিশ) টাকা।
২।অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত কার্গো, কন্টেইনার (মাল্টিপারপাস) বা কোস্টারের ক্ষেত্রেমালামাল পরিবহনের ক্ষমতার ভিত্তিতে গ্রস টনেজ প্রতি ১৭০ (একশত সত্তর) টাকা।
৩।অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত ডাম্পবার্জের ক্ষেত্রেমালামাল পরিবহনের ক্ষমতার ভিত্তিতে গ্রস টনেজ প্রতি ১২৫ (একশত পঁচিশ) টাকা।

২।

2.

অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত কার্গো, কন্টেইনার (মাল্টিপারপাস) বা কোস্টারের ক্ষেত্রে

For cargo, container (multipurpose) or coaster engaged in cargo transportation on inland waterways

মালামাল পরিবহনের ক্ষমতার ভিত্তিতে গ্রস টনেজ প্রতি ১৭০ (একশত সত্তর) টাকা।

Taka 170 (one hundred seventy) per gross tonnage based on cargo transportation capacity.

৩।

3.

অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত ডাম্পবার্জের ক্ষেত্রে

For dump barge engaged in cargo transportation on inland waterways

মালামাল পরিবহনের ক্ষমতার ভিত্তিতে গ্রস টনেজ প্রতি ১২৫ (একশত পঁচিশ) টাকা।

Taka 125 (one hundred twenty-five) per gross tonnage based on cargo transportation capacity.

(২) যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য সার্ভে সার্টিফিকেট প্রদান বা সার্ভে সার্টিফিকেট নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন পরিশোধতব্য কর সার্ভে সার্টিফিকেট প্রদান বা সার্ভে সার্টিফিকেট নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা কোনো বৎসরের ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে।

(2) Where a survey certificate is issued or renewed for multiple years, the tax payable under sub-section (1) shall be collected by the 30th June of the year or any year following the year of survey certificate issuance or renewal.

(৩) যেইক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি উপ-ধারা (২) অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+খ নিয়মে নির্ধারিত হইবে, যেখানে-

(3) Where any person fails to pay advance tax according to sub-section (2) in any year, the amount of advance tax payable by that person in the subsequent year shall be determined as ka+kh, where-

ক = পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ, এবং

ka = the amount of unpaid advance tax in the previous year or years, and

খ = পরিশোধের বৎসরে উপ-ধারা (১) অনুযায়ী পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ।

kh = the amount of advance tax payable according to sub-section (1) in the year of payment.

(৪) এই ধারায় "নৌ-যান (Inland Ship)" এবং "অভ্যন্তরীণ নৌ-পথ (Inland Water)" বলিতে Inland Shipping Ordinance, 1976 (Ordinance No. LXXII of 1976) এ সংজ্ঞায়িত যথাক্রমে "Inland Ship" এবং "Inland Water" কে বুঝাইবে।

(4) In this section, "Inland Ship" and "Inland Water" shall mean "Inland Ship" and "Inland Water" respectively as defined in the Inland Shipping Ordinance, 1976 (Ordinance No. LXXII of 1976).