১৩৮। বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হইতে কর সংগ্রহ

অংশ ৭ : কর পরিশোধ


১৩৮। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়, যথা:-

138. (1) Subject to the provisions of sub-section (2), no person or authority responsible for registration or fitness renewal of a motor vehicle shall register or renew the fitness of the motor vehicle unless a challan of advance tax paid at the rates mentioned in the following table is submitted along with the application for registration or fitness renewal of the motor vehicle, namely:-

1[সারণী

1[Table

ক্রমিকনংগাড়ির ধরনঅগ্রিম কর (টাকা)
১।৫২ আসনের অধিক আসন বিশিষ্ট বাস২৫ (পঁচিশ) হাজার
২।৫২ আসনের অধিক আসন নহে এইরূপ বাস২০ (বিশ) হাজার
৩।শীতাতপ নিয়ন্ত্রিত বাস৫০ (পঞ্চাশ) হাজার
৪।ডাবল ডেকার বাস২৫ (পঁচিশ) হাজার
৫।শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস/কোস্টার২৫ (পঁচিশ) হাজার
৬।শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ মিনিবাস/কোস্টার১২ (বার) হাজার৫০০ (পাঁচশত)
৭।প্রাইম মুভার৩৫ (পঁয়ত্রিশ) হাজার
৮।৫ (পাঁচ) টনের অধিক পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি৩০ (ত্রিশ) হাজার
৯।১.৫ (দেড়) টনের অধিক, তবে ৫ (পাঁচ) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি১৫ (পনেরো)হাজার
১০।১.৫ (দেড়) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি৭ (সাত) হাজার৫০০ (পাঁচশত)
১১।পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটো রিক্সা৭ (সাত) হাজার৫০০ (পাঁচশত)
১২।শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাব১৫ (পনেরো)হাজার
১৩।শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ ট্যাক্সিক্যাবেসাত) হাজার৫০০ (পাঁচশত)

(২) যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা বৎসরগুলোর ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে।

(2) Where registration is granted or fitness is renewed for multiple years, the tax payable under sub-section (1) shall be collected by the 30th June of the year or years following the year of registration grant or fitness renewal.

(৩) যেইক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি উপ-ধারা (২) অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+খ নিয়মে নির্ধারিত হইবে, যেখানে-

(3) Where any person fails to pay advance tax according to sub-section (2) in any year, the amount of advance tax payable by that person in the subsequent year shall be determined as ka+kh, where-

ক = পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ, এবং

ka = the amount of unpaid advance tax in the previous year or years, and

খ = পরিশোধের বৎসরে উপ-ধারা (১) অনুযায়ী পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ।

kh = the amount of advance tax payable according to sub-section (1) in the year of payment.

2[(৪) উপ-ধারা (১) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:-

2[(4) Advance tax shall not be collected under sub-section (1) if the motor vehicle belongs to the following persons or institutions, namely:-

(ক) সরকার;

(a) the Government;

(খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম;

(b) any project, program or activity under the government or local government;

(গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ;

(c) any foreign diplomat, any diplomatic mission in Bangladesh, offices of the United Nations and its subsidiary organizations;

(ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীজন এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ;

(d) any foreign development partner of Bangladesh and its attached office or offices;

(ঙ) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ; বা

(e) taxpayers exempted from filing return under sub-section (2) of section 166; or

(চ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।]

(f) any institution that has obtained a certificate from the Board to the effect that advance tax is not required to be paid.]