১৩৬। স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের শেয়ার স্থানান্তর হইতে কর সংগ্রহ

অংশ ৭ : কর পরিশোধ


১৩৬। 1[(১) স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা এক্সচেঞ্জস ডিমিউচুয়ালাইজেশন আইন, ২০১৩ (২০১৩ সনের ১৫ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারের শেয়ার হস্তান্তর হইতে উদ্ভূত কোনো লাভ বা মুনাফার উপর উক্ত শেয়ার হস্তান্তরকালে বা হস্তান্তরের ঘোষণা প্রদানকালে বা উক্তরূপ হস্তান্তরের সম্মতি প্রদানকালে, যাহা আগে ঘটে, ১৫% (পনেরো শতাংশ) হারে কর কর্তন করিবেন।]

136. 1[(1) The chief executive officer of the stock exchange shall, at the time of transfer of shares of a shareholder of the stock exchange established under the Exchanges Demutualization Act, 2013 (Act No. 15 of 2013) or at the time of announcing the transfer or granting consent for such transfer, whichever is earlier, deduct tax at the rate of 15% (fifteen percent) on any profit or gain arising from such share transfer.]

(২) উপ-ধারা (১) এর অধীন 2[লাভ বা মুনাফা] গণনার উদ্দেশ্যে এক্সচেঞ্জস ডিমিউচুয়ালাইজেশন আইন, ২০১৩ (২০১৩ সনের ১৫নং আইন) কার্যকর হইবার পূর্বের শেয়ারের অর্জন মূল্যকে উক্ত শেয়ারের অর্জন মূল্য হিসাবে গ্রহণ করা হইবে।

(2) For the purpose of calculating 2[profit or gain] under sub-section (1), the acquisition value of the share before the Exchanges Demutualization Act, 2013 (Act No. 15 of 2013) came into effect shall be taken as the acquisition value of that share.