১৩৫। সিকিউরিটিজ হস্তান্তর হইতে কর সংগ্রহ

অংশ ৭ : কর পরিশোধ


1[১৩৫। (১) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের সিকিউরিটিজ হস্তান্তরের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি সিকিউরিটিজ হস্তান্তর করিবেন না, যদি না উক্ত হস্তান্তর কার্যকর করিবার পূর্বে হস্তান্তরকারী কর্তৃক নিম্নবর্ণিত নিয়মে কর পরিশোধ করা হইয়া থাকে, যথা:—

1[135. (1) No person responsible for transferring securities of any company or fund listed on the stock exchange shall transfer the securities unless the transferor has paid tax in the following manner before effecting such transfer, namely:—

ক = (খ - গ) × 2[১৫% (পনের শতাংশ)], যেখানে,

ka = (kh - gh) × 2[15% (fifteen percent)], where,

ক = এই ধারার অধীন প্রদেয় করের পরিমাণ;

ka = the amount of tax payable under this section;

খ = সিকিউরিটিজের হস্তান্তর মূল্য;

kh = the transfer value of the securities;

গ = সিকিউরিটিজের অর্জন মূল্য।

gh = the acquisition value of the securities.

(২) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,—

(2) For the purpose of this section,—

(ক) "সিকিউরিটিজ" অর্থ কোনো কোম্পানির বা তহবিলের স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার বা প্লেসমেন্ট শেয়ারহোল্ডার কর্তৃক ধারণকৃত উক্ত কোম্পানি বা তহবিলের সিকিউরিটিজ;

(a) "securities" means the securities of a company or fund held by a sponsor shareholder, director shareholder or placement shareholder of that company or fund;

(খ) "হস্তান্তর" অর্থ মাতা- পিতা ও সন্তান 3[, আপন ভাই অথবা আপন বোন] এবং স্বামী- স্ত্রীর মধ্যকার দান ব্যতীত অন্যান্য সকল প্রকার হস্তান্তর;

(b) "transfer" means all types of transfer except gift between mother-father and child 3[, own brother or own sister] and husband-wife;

(গ) "হস্তান্তর মূল্য" অর্থ—

(c) "transfer value" means—

(অ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জ কর্তৃক হস্তান্তরের সম্মতি বা অনুমোদন প্রদানের দিনে সিকিউরিটিজের সমাপনী মূল্য (closing price); বা

(i) the closing price of the securities on the day the Bangladesh Securities and Exchange Commission or the stock exchange grants consent or approval for the transfer; or

(আ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জ কর্তৃক সম্মতি প্রদানের দিনে সিকিউরিটিজের কোনো লেনদেন না হইলে সর্বশেষ যে দিন লেনদেন হইয়াছিল উক্ত দিনে সিকিউরিটিজের সমাপনী মূল্য।

(ii) if there is no transaction of the securities on the day the Bangladesh Securities and Exchange Commission or the stock exchange grants consent, the closing price of the securities on the last day on which transaction took place.