১৩৪। শেয়ার হস্তান্তর হইতে কর সংগ্রহ

অংশ ৭ : কর পরিশোধ


১৩৪। নিবাসী কোনো ব্যক্তি হইতে অপর কোনো ব্যক্তির নিকট তালিকাভুক্ত নহে এইরূপ কোনো কোম্পানির শেয়ার হস্তান্তর নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ হস্তান্তর নিবন্ধন করিবেন না, যদি না হস্তান্তরকারী নিবাসী ব্যক্তি হস্তান্তরিত শেয়ারের অভিহিত মূল্য এবং ন্যায্য মূল্যের 1[পার্থক্যের] পার্থক্যের উপর ১৫% (পনেরো শতাংশ) হারে কর জমা প্রদানের চালান নিবন্ধনের আবেদনের সহিত সংযুক্ত করেন।

134. No person responsible for registering the transfer of shares of a company not listed from one resident person to another shall register such transfer unless the transferor resident person attaches along with the application for registration a challan of tax deposit at the rate of 15% (fifteen percent) on the 1[difference] between the face value and the fair value of the transferred shares.

ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্যেপূরণকল্পে,-

Explanation: For the purpose of this section,-

(ক) "অভিহিত মূল্য" অর্থ ইস্যুকারী কর্তৃক নির্ধারিত মূল্য এবং অতিরিক্ত কোনো অর্থ ইহার অন্তর্ভুক্ত হইবে যদি উহা-

(a) "face value" means the value determined by the issuer and any additional amount shall be included if it-

(অ) ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করা হয়; এবং

(i) is done through bank transfer; and

(আ) করদাতার আয়কর রিটার্নে যথাযথভাবে প্রদর্শিত হয়;

(ii) is properly shown in the income tax return of the taxpayer;

(খ) "ন্যায্য মূল্য" অর্থ শেয়ার হস্তান্তরের পূর্বে কৃত মূল্যায়ন প্রতিবেদনে (valuation report) পেশাদার মূল্যায়নকারী (Professional valuer) দ্বারা নির্ধারিত ন্যায্য মূল্য;

(b) "fair value" means the fair value determined by a professional valuer in a valuation report made before the share transfer;

2[(গ) "পেশাদার মূল্যায়নকারী (professional valuer)" বলিতে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত কোনো পেশাদার মূল্যায়নকারীকে বুঝাইবে।]

2[(c) "professional valuer" shall mean any professional valuer recognized by Bangladesh Bank or Bangladesh Securities and Exchange Commission.]