১৩৩। (১) কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট মালিকের কোনো পণ্য বা সম্পত্তি সীলমোহরযুক্ত দরপত্রের মাধ্যমে প্রকাশ্য নিলামে বিক্রয় করিলে উক্ত পণ্য বা সম্পত্তির স্বত্ব হস্তান্তর অথবা কোনো অধিকার চর্চার অনুমতি প্রদানের পূর্বে মোট বিক্রয় মূল্যের উপর ১০% (দশ শতাংশ) হারে কর সংগ্রহ করিতে হইবে।
133. (1) If any person sells any goods or property of any specified owner through public auction by sealed tender, tax shall be collected at the rate of 10% (ten percent) on the total sale price before transferring the title of such goods or property or permitting the exercise of any right.
(২) প্রকাশ্য নিলামে চা বিক্রয়ের ক্ষেত্রে ১% (এক শতাংশ) হারে উৎসে কর সংগ্রহ করিতে হইবে।
(2) In case of sale of tea by public auction, tax shall be collected at source at the rate of 1% (one percent).
(৩) প্রকাশ্য নিলামের মাধ্যমে প্লট আকারে কোনো জমি বিক্রয় করা হইলে এই ধারার অধীন কর কর্তন প্রযোজ্য হইবে না।
(3) If any land is sold in the form of plot through public auction, deduction of tax under this section shall not apply.
(৪) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-
(4) For the purpose of this section,-
(ক) "কোনো পণ্য বা সম্পত্তি বিক্রয়" অর্থে কোনো পণ্য বা সম্পত্তির ইজারা, জলমহাল, বালুমহাল, সায়রাত মহালের ইজারা, যেকোনো প্রকারের অধিকারের ইজারা, অক্ট্রয় ফি (octroi duties) বা অন্যান্য আরোপনীয় কর, যে নামেই অভিহিত হউক না কেন, সংগ্রহের অধিকারসহ কোনো ব্যক্তির নামে কোনো ইজারা প্রদানের অধিকারকে অন্তর্ভুক্ত করে, তবে কোনো জমির প্লট বিক্রয় ইহার অন্তর্ভুক্ত হইবে না;
(a) "sale of any goods or property" includes the right to grant any lease in the name of any person, including the right to collect octroi duties or other imposable taxes, by whatever name called, lease of any type of right, lease of water body, sand quarry, riverine area, but shall not include sale of any land plot;
(খ) "নির্দিষ্ট মালিক" অর্থ সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ, ইউনিটসহ কোনো কর্পোরেশন বা সংস্থা, যাহার কার্যক্রম বা প্রধান কার্যক্রম কোনো আইন, অধ্যাদেশ, আদেশ বা আইনের মর্যাদাসম্পন্ন দলিল দ্বারা অনুমোদিত বা বাংলাদেশে বলবৎ কোনো আইনের অধীন অনুমোদিত বা প্রতিষ্ঠিত কোনো সত্তা বা কোনো কোম্পানি।
(b) "specified owner" means the government or any other authority, any corporation or organization including unit, whose activities or main activities are approved by any law, ordinance, order or instrument having the force of law or approved or established under any law in force in Bangladesh, or any company.