1[১৩০। (১) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৯ নং আইন) এর অধীন ইট প্রস্তুত বা উৎপাদনের লাইসেন্স প্রদান বা নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি এই ধরনের লাইসেন্স প্রদান বা নবায়ন করিবেন না, যদি না এই ধরনের লাইসেন্স প্রদান বা নবায়নের আবেদনপত্রের সহিত-
1[130. (1) No person responsible for granting or renewing a license for brick preparation or production under the Brick Manufacturing and Kiln Establishment (Control) Act, 2013 (Act No. 59 of 2013) shall grant or renew such license unless the application for granting or renewing such license is accompanied by-
(অ) ইটভাটার আয়তন ও প্রকৃতি বা, প্রযোজ্য ক্ষেত্রে, ইট উৎপাদনের পদ্ধতি ও প্রকৃতি উল্লেখপূর্বক একটি কর পরিশোধের সনদ সংযুক্ত থাকে; এবং
(a) a tax payment certificate mentioning the volume and nature of the brick kiln or, as the case may be, the method and nature of brick production; and
(আ) নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের এ-চালান সংযুক্ত থাকে:
(b) an A-challan of advance tax paid at the rates mentioned in the following table:
সারণী
Table
| ক্রমিক নং | ইটভাটার ধরন | অগ্রিম করহার (টাকায়) |
|---|---|---|
| ১। | ১০৮০০০ (এক লক্ষ আট হাজার) ঘনফুট আয়তনের অধিক নহে এইরূপ মৌসুমী ইটভাটার ক্ষেত্রে | ৮০০০০ (আশি হাজার টাকা) |
| ২। | ১০৮০০০ (এক লক্ষ আট হাজার) ঘনফুট আয়তনের অধিক কিন্তু ১২৪০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) ঘনফুটের অধিক নহে এইরূপ মৌসুমী ইটভাটার ক্ষেত্রে | ১২০০০০ (এক লক্ষ বিশ হাজার টাকা) |
| ৩। | ১২৪০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) ঘনফুটের অধিক এইরূপ মৌসুমী ইটভাটার ক্ষেত্রে | ১৬০০০০ (এক লক্ষ ষাট হাজার টাকা) |
| ৪। | ক্রমিক নং ১, ২ ও ৩ এ উল্লিখিত হয় নাই এইরূপ ইটভাটার ক্ষেত্রে | ২২০০০০ (দুই লক্ষ বিশ হাজার টাকা) |
(২) যেইক্ষেত্রে কোনো বৎসরে একাধিক বৎসরের জন্য লাইসেন্স প্রদান বা নবায়ন করা হইবে, সেইক্ষেত্রে লাইসেন্স গ্রহণ বা নবায়নের বৎসরের পরের বৎসর বা বৎসরসমূহের ৩০ জুন তারিখের মধ্যে উপ-ধারা (১) এ উল্লিখিত হারে অগ্রিম কর চালানের মাধ্যমে জমা করিতে হইবে।
(2) Where a license is granted or renewed for multiple years in any year, the advance tax at the rate mentioned in sub-section (1) shall be deposited through challan by the 30th June of the year or years following the year of license taking or renewal.
(৩) যেইক্ষেত্রে কোনো বৎসরে ইট প্রস্তুতকারী বা উৎপাদনকারী ব্যক্তি উপ-ধারা (২) অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক প্রদেয় অগ্রিম করের পরিমাণ ক + খ নিয়মে নির্ধারিত হইবে, যেখানে—
(3) Where a brick preparer or producer fails to pay advance tax according to sub-section (2) in any year, the amount of advance tax payable by that person in the subsequent year shall be determined as ka + kh, where—
ক = পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ, এবং
ka = the amount of unpaid advance tax in the previous year or years, and
খ = পরিশোধের বৎসরে উপ-ধারা (১) অনুযায়ী প্রদেয় অগ্রিম করের পরিমাণ।
kh = the amount of advance tax payable according to sub-section (1) in the year of payment.
(৪) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,—
(4) For the purpose of this section,—
(ক) "আয়তন" অর্থ ইটভাটার দেয়ালের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার পরিমাপ;
(a) "volume" means the measurement of the inner length, width and height of the brick kiln wall;
(খ) "ইটভাটা" অর্থ এইরূপ কোনো স্থান বা অবকাঠামো যেখানে ইট প্রস্তুত করা হয়;
(b) "brick kiln" means any place or infrastructure where bricks are prepared;
(গ) "মৌসুমী ইটভাটা" অর্থ এইরূপ কোনো ইটভাটা যেখানে শুষ্ক মৌসুমে হাতের সাহায্যে ইট প্রস্তুতকরণসহ ইট পোড়ানো হয়।]
(c) "seasonal brick kiln" means any brick kiln where bricks are prepared by hand and burnt during the dry season.]