১২৮। Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর অধীন নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অন্যূন ১০ (দশ) বৎসরের মেয়াদের কোনো স্থাবর সম্পত্তির ইজারা সম্পর্কিত কোনো দলিল নিবন্ধন করিবেন না, যদি না উক্তরূপ সম্পত্তির ইজারা মূল্যের উপর ৪% (চার শতাংশ) হারে 1[2[ইজারাদাতা] কর্তৃক] কর পরিশোধ করা হয় 3[;]
128. No officer responsible for registration under the Registration Act, 1908 (Act No. XVI of 1908) shall register any document related to lease of any immovable property for a term of not less than 10 (ten) years, unless tax is paid at the rate of 4% (four percent) on the lease value of such property 1[by the 2[lessor]] 3[;]
4[তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই ধারার অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে বোর্ড, সেইরূপ কোনো প্রাপকের আবেদনের ভিত্তিতে, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ, যাহা এই ধারার অধীন কর কর্তনযোগ্য, কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তন করিয়া পরিশোধ করা যাইবে।]
4[Provided that, where in any income year the recipient or the recipient's income subject to deduction of tax at source under this section is exempt from tax or taxable at a reduced rate, the Board shall, on the basis of an application by such recipient, issue a certificate to the effect that any money payable to such person, which is subject to deduction of tax under this section, shall be paid without deduction of tax or by deducting tax at a reduced rate.]