১২৫। 1[(১) Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর section 17 এর sub-section (1) এর clauses (b), (c) বা (e) এর অধীন দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো নিবন্ধন কর্মকর্তা কোনো দলিল দস্তাবেজ নিবন্ধন করিবেন না, যদি না সম্পত্তি হস্তান্তরকারী নির্ধারিত হারে কর পরিশোধ করেন।]
125. 1[(1) No registration officer responsible for registering documents under clauses (b), (c) or (e) of sub-section (1) of section 17 of the Registration Act, 1908 (Act No. XVI of 1908) shall register any document unless the transferor of the property pays tax at the specified rate.]
(২) এই ধারার অধীন কর সংগ্রহের ক্ষেত্রে, করের হার-
(2) For the purpose of tax collection under this section, the rate of tax-
(ক) জমির ক্ষেত্রে 2[শতাংশ প্রতি ১২ (বারো)] লক্ষ টাকা;
(a) for land, shall not exceed 2[Taka 12 (twelve) lakh per percent];
(খ) কোনো স্থাপনা, ভবন, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস এর ক্ষেত্রে প্রতি বর্গমিটার ১ (এক) হাজার টাকা; অথবা
(b) for any structure, building, flat, apartment or floor space, Taka 1 (one) thousand per square meter; or
(গ) দলিলে উল্লিখিত মূল্যের উপর ১০% (দশ শতাংশ),
(c) 10% (ten percent) on the value mentioned in the document,
যাহা অধিক হয়, তাহা অতিক্রম করিবে না。
whichever is higher.
(৩) এই ধারার কোনো কিছুই নিম্নরূপ কোনো দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:-
(3) Nothing in this section shall apply to the following documents, namely:-
(ক) বন্ধকী সম্পত্তি বিক্রয়ের ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয়;
(a) sale by any bank or financial institution empowered to sell mortgaged property;
(খ) ঋণের বিপরীতে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট প্রদত্ত বন্ধকী সম্পদ;
(b) mortgaged asset given to any bank or financial institution against loan;
(গ) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা সরকার কর্তৃক অনুমোদিত সুকুক ইস্যুর নিমিত্ত গঠিত কোনো ট্রাস্ট বা স্পেশাল পারপাজ ভেহিকল হইতে অথবা কোনো ট্রাস্ট বা স্পেশাল পারপাজ ভেহিকল বরাবর কোনো সম্পত্তি হস্তান্তর।
(c) transfer of any property from or to any trust or special purpose vehicle formed for issuing Sukuk approved by the Securities and Exchange Commission or the government.