১২৪। ফি, সেবা চার্জ বা পারিশ্রমিক 1[বা প্রাপ্তি], তাহা যে নামেই অভিহিত হউক না কেন, বা যেকোনো নামে বা প্রকৃতির রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে নিম্নবর্ণিত কাজের বিনিময়ে বিদেশ হইতে প্রেরিত অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের উপর 2[৭.৫% (সাত দশমিক পাঁচ শতাংশ)] হারে কর কর্তন করিবেন, যথা:-
124. A person responsible for paying or crediting any money remitted from abroad to a person's account in exchange for the following works through fee, service charge or remuneration 1[or receipt], by whatever name called, or revenue sharing of any name or nature, shall, at the time of paying or crediting the recipient's account with such paid or credited money, deduct tax at the rate of 2[7.5% (seven point five percent)] on such paid or credited amount, namely:-
(ক) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবার জন্য;
(a) for any service provided in Bangladesh;
(খ) কোনো নিবাসী ব্যক্তি কর্তৃক কোনো বিদেশি ব্যক্তিকে পরিষেবা প্রদান 3[, কোনো সম্পত্তি ভাড়া প্রদান] বা কোনো কাজের জন্য;
(b) for providing service 3[, renting any property] or any work by a resident person to a foreign person;
(গ) বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদানের জন্য:
(c) for permitting the use of any online platform for advertisement or any other purpose:
তবে শর্ত থাকে যে,-
Provided that,-
4[(১) ফ্রেইট ফরওয়ার্ড এজেন্ট কর্তৃক গৃহীত গ্রস বিল বা কমিশনসহ গ্রস বিল বিলের উপর ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ) হারে কর সংগ্রহ করিতে হইবে;]
4[(1) Tax shall be collected at the rate of 1.5% (one point five percent) on the gross bill or gross bill including commission received by a freight forward agent;]
5[(২) বিদেশ হইতে প্রেরিত নিম্নবর্ণিত অর্থের বিপরীতে কোনো কর্তন করা যাইবে না, যথা:-
5[(2) No deduction shall be made against the following money remitted from abroad, namely:-
(অ) ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা (১২), (১৭), (২১) ও (৩৩) দ্বারা মোট আয় বহির্ভূত অর্থ;
(a) money excluded from total income by clauses (12), (17), (21) and (33) of Part 1 of the Sixth Schedule;
(আ) কোনো শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত কোনো দান বা অনুদান হয়।]
(b) any donation or grant received by any educational or research institution.]