১২৩। রপ্তানি আয় হইতে কর সংগ্রহ

অংশ ৭ : কর পরিশোধ


১২৩। (১) কোনো ব্যাংক, যেকোনো পণ্য রপ্তানিকারক কর্তৃক রপ্তানির মাধ্যমে প্রাপ্ত অর্থ রপ্তানিকারকের হিসাবে জমা প্রদানকালে মোট রপ্তানি আয়ের ১% (এক শতাংশ) হারে কর কর্তনপূর্বক তাহা সরকারি কোষাগারে জমা করিবে।

123. (1) Any bank, while crediting the exporter's account with money received through export of any goods by any exporter, shall deduct tax at the rate of 1% (one percent) on the total export income and deposit it to the government treasury.

(২) যেইক্ষেত্রে, বোর্ড, আবেদনের ভিত্তিতে এই মর্মে লিখিতভাবে সনদ প্রদান করিয়া থাকে যে, রপ্তানিকারকের আয় এই আইনের অধীন কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃতহারে করযোগ্য, তাহা হইলে ব্যাংক সনদে উল্লিখিত সময়ের জন্য করদাতার হিসাবে কোনো কর্তন ব্যতিরেকে বা সনদে উল্লিখিত হ্রাসকৃতহারে কর কর্তনপূর্বক উহা সরকারি কোষাগারে জমা করিবে।

(2) Where the Board, on the basis of an application, issues a certificate in writing to the effect that the exporter's income is exempt from tax under this Act or taxable at a reduced rate, the bank shall, for the period mentioned in the certificate, credit the taxpayer's account without any deduction or by deducting tax at the reduced rate mentioned in the certificate and deposit it to the government treasury.