১১৭। বাংলাদেশ নিবন্ধিত কোনো কোম্পানি বা অন্য কোনো কোম্পানির মুখ্য কর্মকর্তা (প্রধান নির্বাহী), কোনো শেয়ারহোল্ডারকে 1[বা ইউনিট হোল্ডারকে] কোনো লভ্যাংশ প্রদানকালে, কোনো নিবাসী বা অনিবাসী বাংলাদেশির ক্ষেত্রে, উক্ত লভ্যাংশ হইতে কর কর্তন করিবেন,-
117. The chief officer (chief executive) of a company registered in Bangladesh or any other company shall, while paying any dividend to a shareholder 1[or unit holder], in the case of a resident or non-resident Bangladeshi, deduct tax from such dividend,-
(ক) শেয়ারহোল্ডার 2[বা ইউনিট হোল্ডার] যদি কোনো কোম্পানি হয়, তাহা হইলে কোম্পানির উপর প্রযোজ্য হারে;
(a) if the shareholder 2[or unit holder] is a company, at the rate applicable to the company;
(খ) শেয়ারহোল্ডার 3[বা ইউনিট হোল্ডার] যদি কোম্পানি ব্যতীত কোনো ব্যক্তি হয়, উক্তরূপ লভ্যাংশ গ্রহণকারী ব্যক্তি করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) হইলে ১০% (দশ শতাংশ) হারে বা উক্তরূপ লভ্যাংশ গ্রহণকারী ব্যক্তি करদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) না হইলে ১৫% (পনেরো শতাংশ) হারে কর কর্তন করিতে হইবে:
(b) if the shareholder 3[or unit holder] is a person other than a company, at the rate of 10% (ten percent) if such dividend receiving person holds a Taxpayer's Identification Number (TIN) or at the rate of 15% (fifteen percent) if such dividend receiving person does not hold a Taxpayer's Identification Number (TIN):
তবে শর্ত থাকে যে, এই ধারার বিধান কোনো কোম্পানির কর লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে প্রযোজ্য হইবেনা, যদি উক্ত কর লভ্যাংশ ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ৩২ এর অধীন কর অব্যাহতি প্রাপ্ত হইয়া থাকে।
Provided that, the provisions of this section shall not apply to the distribution of tax dividend by any company, if such tax dividend is exempt from tax under clause 32 of Part 1 of the Sixth Schedule.