১১৪। বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে কর কর্তন

অংশ ৭ : কর পরিশোধ


১১৪। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিদ্যুৎ বিতরণে নিয়োজিত অন্য কোনো ব্যক্তি 1[অথবা ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনকারী হইতে বিদ্যুৎ ক্রয় করেন এইরূপ কোনো নির্দিষ্ট ব্যক্তি], বিদ্যুৎ ক্রয়ের অর্থ পরিশোধকালে প্রদেয় অর্থের 2[৪% (চার শতাংশ)] হারে কর সংগ্রহ, কর্তন বা পরিশোধ করিবে।

114. (1) Notwithstanding anything contained in this Act, Bangladesh Power Development Board or any other person engaged in power distribution 1[or any specified person who purchases electricity from a captive power producer], shall, at the time of paying money for purchase of electricity, collect, deduct or pay tax at the rate of 2[4% (four percent)] on the payable amount.

(২) যেইক্ষেত্রে কোনো ব্যক্তির বিদ্যুৎ উৎপাদন হইতে কোনো আয়বর্ষের আয় এই আইনের কোনো বিধানের অধীন কর অব্যাহতি প্রাপ্ত, সেইক্ষেত্রে করদাতার আবেদনের প্রেক্ষিতে, বোর্ড, উক্ত আয়বর্ষের আয় কোনোরূপ সংগ্রহ বা কর্তন ব্যতীত অথবা আনুপাতিকভাবে হ্রাসকৃত হারে সংগ্রহ বা কর্তন প্রযোজ্য হইবে মর্মে প্রত্যয়ন করিতে পারিবে।

(2) Where the income of any person from electricity production in any income year is exempt from tax under any provision of this Act, the Board may, on the application of the taxpayer, certify that the income of that income year shall be applicable without any collection or deduction or at a proportionately reduced rate of collection or deduction.