১০২। সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, ইত্যাদি হইতে কর কর্তন

অংশ ৭ : কর পরিশোধ


১০২। 1[(১) এই আইন বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশের কোনো আইনের অধীন কোনো প্রকার ব্যাংকিং, ইনস্যুরেন্স, লিজিং, ফাইন্যান্সিং, ডাক ও ব্যাংকিং, সমবায় বা মোবাইল ফাইন্যন্সিয়াল সার্ভিসেস কার্যক্রম পরিচালনাকারী কোনো ব্যক্তি, অথবা কোনো প্রকারের আমানত (deposit) এর বিপরীতে সুদ বা মুনাফা পরিশোধকারী কোনো ব্যক্তি, অন্য কোনো নিবাসী ব্যক্তিকে কোনো প্রকারের সুদ বা মুনাফা পরিশোধ করিলে, সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা কোনো ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময়, যাহা পূর্বে ঘটে, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন, যথা:—

102. 1[(1) Notwithstanding anything contained in this Act or any other law in force in Bangladesh, any person operating any kind of banking, insurance, leasing, financing, postal and banking, cooperative or mobile financial services activities under any law of Bangladesh, or any person paying interest or profit against any type of deposit (deposit), pays any type of interest or profit to any other resident person, the person responsible for paying the interest or profit shall, at the time of crediting the interest or profit to any person's account or at the time of paying the interest or profit, whichever is earlier, deduct tax at source at the rates mentioned in the following table and deposit it to the government treasury, namely:—

2[সারণী

2[Table

ক্রমিক নংপ্রাপকের ধরনকর কর্তনের হার
১।ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও কোম্পানির ক্ষেত্রে২০% (বিশ শতাংশ)
২।অন্যান্য ক্ষেত্রে১০% (দশ শতাংশ)

3[(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই ধারার অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে উক্ত প্রাপকের আবেদনের ভিত্তিতে বোর্ড যাচাই সাপেক্ষে, ক্ষেত্রমত, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ যাহা হইতে এই ধারার অধীন কর কর্তন করিতে হইবে উহা কোনো কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তনযোগ্য।]

3[(2) Where in any income year the recipient or the recipient's income subject to deduction of tax at source under this section is exempt from tax or taxable at a reduced rate, the Board shall, on the basis of an application by such recipient and subject to verification, issue a certificate, as the case may be, to the effect that any money payable to such person, from which tax is to be deducted under this section, shall be deductible without deduction of tax or at a reduced rate.]