১৫৩ক। আগ্নেয়াস্ত্রের মালিকগণের নিকট হইতে অগ্রিম কর সংগ্রহ

অংশ ৭: কর পরিশোধ


১[১৫৩ক। আগ্নেয়াস্ত্রের মালিকানা নিবন্ধন বা লাইসেন্স ইস্যু বা নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্রের মালিকানা নিবন্ধন বা লাইসেন্স ইস্যু বা নবায়ন করিবার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের মালিকের নিকট হইতে নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত হারে এ-চালানের মাধ্যমে অগ্রিম আয়কর সংগ্রহ করিবেন, যথা:-

সারণি

ক্রমিক নংআগ্নেয়াস্ত্রের শ্রেণিঅগ্রিম করের পরিমাণ (টাকা)
(১)
(২)
(৩)
১।
বন্দুক বা শর্টগান বা রাইফেল
৫০,০০০(পঞ্চাশ হাজার)
২।
পিস্তল বা রিভলবার
১,০০,০০০ (এক লক্ষ)

]

টীকা
১. ধারা ১৫৩ক অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৮৬ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।