১২৯। সিগারেট [উৎপাদনকারী] হইতে কর সংগ্রহ

অংশ ৭: কর পরিশোধ


১২৯। কোনো সিগারেট ২[উৎপাদনকারীর] কাছে ব্যান্ডরোল বিক্রির জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, ব্যান্ডরোল বিক্রয়কালে, উক্তরূপ ৩[উৎপাদনকারীর] নিকট হইতে ব্যান্ডরোলের মোট মূল্যমানের ১০% (দশ শতাংশ) হারে কর সংগ্রহ করিবেন।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, "সিগারেটের উৎপাদন" অর্থ কোনোরূপ যান্ত্রিক সহায়তা ব্যতীত প্রচলিত বা ঘরোয়া পদ্ধতিতে সিগারেট উৎপাদন।

টীকা
১. “উৎপাদনকারী” শব্দ “উৎপাদনকারীর” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৭৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
২. “উৎপাদনকারীর” শব্দ “প্রস্তুতকারকের” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৭৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
৩. “উৎপাদনকারীর” শব্দ “প্রস্তুতকারকের” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৭৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত।