৮১। (১) এই আইনের বিধান সাপেক্ষে, কোনো অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তা কর্তৃক অর্জিত ‘ব্যবসা হইতে আয়’ খাতের অন্তর্ভুক্ত আয় নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত সীমা, শর্ত এবং যোগ্যতা সাপেক্ষে ষষ্ঠ তফসিল এর অংশ ৪ এবং এই অধ্যায়ের অধীন সম্পূর্ণ বা আংশিকভাবে করছাড় সুবিধাপ্রাপ্ত হইবে।
81. (1) Subject to the provisions of this Act, the income included under the head 'Income from Business' earned by an approved tax holiday entity shall be fully or partially exempt from tax under Part 4 of the Sixth Schedule and this Chapter, subject to the specified limits, conditions and eligibility for a specified period.
(২) উপ-ধারা (১) এর অধীন কোনো আয়কর ছাড়ের সুবিধা প্রাপ্ত হইলে তাহা করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে না, তবে তাহা রিটার্নের সংশ্লিষ্ট অংশে প্রদর্শন করিতে হইবে।
(2) If any income tax exemption benefit is received under sub-section (1), it shall not be included in the total income of the taxpayer, but it must be shown in the relevant part of the return.
(৩) কোনো অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তাকে উপ-ধারা (১) এর অধীন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে করছাড় সুবিধা প্রদান করা যাইবে, যথা:-
(3) An approved tax holiday entity may be granted tax exemption benefit under sub-section (1) subject to the following conditions, namely:-
(ক) উক্ত সত্তা এইরূপ কোনো ব্যক্তি মালিকানাধীনে এবং ব্যক্তি কর্তৃক পরিচালিত, যিনি-
(a) The entity is owned and managed by such person who-
(অ) আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো সংবিধিবদ্ধ সংস্থা যাহার প্রধান কার্যালয় বাংলাদেশে অবস্থিত;
(i) is a statutory body established by or under any law having its principal office in Bangladesh;
(আ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত এবং বাংলাদেশে নিবন্ধিত অফিস রহিয়াছে এইরূপ কোম্পানি বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার তারিখে ক্রয়কৃত বা পরিশোধিত মূলধন ২০ (বিশ) লক্ষ টাকার নিম্নে নহে;
(ii) is a company as defined in the Companies Act, 1994 (Act No. XVIII of 1994) and has a registered office in Bangladesh and the purchased or paid-up capital on the date of commencement of commercial production is not less than 20 (twenty) lakh Taka;
(খ) উক্ত সত্তা ইতোমধ্যে অস্তিত্ব রহিয়াছে এইরূপ কোনো ব্যবসা হইতে বিচ্ছিন্ন হইয়া বা পুনর্গঠন বা পুনঃসংযোজনের মাধ্যমে গঠিত হয় নাই;
(b) The entity has not been formed by splitting off or by the reconstruction or reconnection of any business already in existence;
(গ) কোনো কারখানা, যন্ত্রপাতি, উপকরণ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাবর সম্পত্তি যদি বাংলাদেশের অন্য কোনো সত্তা কর্তৃক ইতঃপূর্বে ব্যবহৃত না হইয়া থাকে;
(c) No factory, machinery, equipment or other significant immovable property has been previously used by any other entity in Bangladesh;
(ঘ) উক্ত সত্তা-
(d) The entity-
(অ) টিআইএন গ্রহণ করিয়াছে;
(i) has obtained TIN;
(আ) এই আইনের বিধান অনুযায়ী হিসাবরক্ষণ করিয়াছে;
(ii) has maintained accounts in accordance with the provisions of this Act;
(ই) স্বতন্ত্রভাবে এবং পৃথকভাবে হিসাব রক্ষণ করিয়াছে।
(iii) has maintained accounts separately and independently.
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, "অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তা" অর্থ কোনো আয়বর্ষের সহিত সংশ্লিষ্ট কোনো সত্তা যাহার ব্যবসা হইতে আয় রহিয়াছে এবং যাহা-
Explanation.- For the purpose of this section, "approved tax holiday entity" means an entity related to an income year which has income from business and which-
(ক) এই অধ্যায়ের অধীন আংশিক বা সম্পূর্ণ করছাড়ের জন্য বোর্ড কর্তৃক অনুমোদিত হইয়াছে;
(a) has been approved by the Board for partial or full tax exemption under this Chapter;
(খ) সংশ্লিষ্ট আয়বর্ষে উক্ত করছাড় বা করহ্রাসের জন্য অনুমোদিত হইয়াছে।
(b) has been approved for such tax exemption or tax reduction in the relevant income year.