৮০। গড়করণ

অংশ ৬ : অব্যাহতি, বাদ ও কর অবকাশ


৮০। (১) ব্যক্তিসংঘের কোনো সদস্য বা ফার্মের কোনো অংশীদারের মোট আয়ে ব্যক্তিসংঘ বা, ক্ষেত্রমত, ফার্ম হইতে উদ্ভূত করারোপিত শেয়ার আয় অন্তর্ভুক্ত হইলে উক্ত শেয়ার আয়ের উপর গড় হারে হিসাবকৃত কর পরিশোধযোগ্য হইবে না।

80. (1) If the share income assessable arising from a body of individuals or, as the case may be, a firm is included in the total income of any member of the body of individuals or any partner of the firm, tax computed at the average rate on such share income shall not be payable.

(২) নিম্নবর্ণিত সূত্র অনুসারে গড় হারে কর হিসাব করিতে হইবে, যথা:-

(2) Tax at the average rate shall be computed according to the following formula, namely:-

ট= ক × (খ/গ), যেইক্ষেত্রে-

T = A × (B/C), where-

ট= গড় হারে কর,

T = Tax at the average rate,

ক= 1[ফার্ম বা ব্যক্তিসংঘের শেয়ার আয়সহ মোট আয়ের উপর কর রেয়াত পূর্ব হিসাবকৃত কর],

A = 1[Tax computed prior to rebate on total income including share income from firm or body of individuals],

খ= ফার্ম বা ব্যক্তিসংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয়,

B = Share income received from firm or body of individuals,

গ= ফার্ম বা ব্যক্তিসংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয়সহ মোট আয়।

C = Total income including share income received from firm or body of individuals.