৭৫। অসম্পূর্ণ বা ভুল হিসাব, ইত্যাদি

অংশ ৫ : আয় পরিগণনা


৭৫। 1[(১) কোনো করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্ন, বিবরণী বা জমাকৃত নথি, অডিট বা কর নির্ধারণ কার্যক্রম চলাকালে যাচাইযোগ্য না হইলে যেকোনো পর্যায়ে তাহা অগ্রাহ্য করিবার ক্ষেত্রে এই অধ্যায়ের কোনো কিছুই আয়কর কর্তৃপক্ষের ক্ষমতাকে বারিত করিবে না।]

1[75. (1) Nothing in this Chapter shall bar the power of the income tax authority to reject any return, statement or document submitted by a taxpayer, at any stage, if it is not verifiable during audit or tax assessment proceedings.]

(২) যেইক্ষেত্রে হিসাবরক্ষণের কোনো প্রচলিত পদ্ধতি প্রয়োগ করা হয় নাই, বা উপকর কমিশনার করদাতার হিসাবসমূহের সঠিকতা বা সম্পূর্ণতা সম্পর্কে সন্তুষ্ট না হন, বা করদাতার হিসাবসমূহ ধারা ৭৩ এর বিধান অনুসারে প্রস্তুত এবং সংরক্ষণ করা হয় নাই, সেইক্ষেত্রে উপকর কমিশনার যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবেন সেইরূপ পদ্ধতিতে করদাতার কর নিরূপণ করিবেন।

(2) Where no established accounting method has been applied, or the Deputy Commissioner of Taxes is not satisfied about the accuracy or completeness of the taxpayer's accounts, or the taxpayer's accounts have not been prepared and maintained in accordance with the provisions of section 73, the Deputy Commissioner of Taxes shall determine the tax of the taxpayer in such manner as he deems fit.