৬৮। অন্যান্য উৎস হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন

অংশ ৫ : আয় পরিগণনা


৬৮। (১) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির "অন্যান্য উৎস হইতে আয়" খাতে আয় পরিগণনার ক্ষেত্রে, উক্ত ব্যক্তি কর্তৃক কেবল সংশ্লিষ্ট আয় অর্জনের উদ্দেশ্যে, মূলধনি বা ব্যক্তিগত ব্যয় নহে এইরূপ ব্যয় খরচ হিসাবে অনুমোদনযোগ্য হইবে।

68. (1) Subject to the provisions of this Act, in computing the income under the head "Income from other sources" of a person for any income year, the expense incurred by the said person solely for the purpose of earning the relevant income, not being capital or personal expense, shall be allowable as deduction.

(২) ধারা ৬৭ এর উপ-ধারা (৫) ও (৬) ব্যতীত ধারা ৬৭ এর অন্যান্য উপ-ধারার অধীন আয় পরিগণনার ক্ষেত্রে কোনপ্রকারের ব্যয় অনুমোদিত হইবে না।

(2) No expense shall be allowable in computing income under the other sub-sections of section 67 except sub-sections (5) and (6).

(৩) উপ-ধারা (১) এর অধীন খরচ অনুমোদনের ক্ষেত্রে, উক্ত খরচের যৌক্তিকতা বিবেচনা করিতে হইবে।

(3) In allowing expense under sub-section (1), the reasonableness of the said expense shall be considered.