৬৭। (১) ধারা ৬৬ এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বিশেষ ক্ষেত্রে, এই অধ্যায়ের বিধান অনুসারে "অন্যান্য উৎস হইতে আয়" পরিগণনার ক্ষেত্রে এই অধ্যায়ের বিধানাবলি প্রযোজ্য হইবে।
67. (1) Without prejudice to the generality of section 66, the provisions of this section shall apply in computing "Income from other sources" in special cases according to the provisions of this Chapter.
(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে করদাতার হিসাবের বহিতে অথবা অন্য কোনো দলিলাদিতে এইরূপ কোনো অঙ্কের ক্রেডিট (any sum found credited) দেখা যায়, যাহার প্রকৃতি ও উৎস সম্পর্কে করদাতা কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করিতে পারেন না অথবা করদাতার ব্যাখ্যা উপকর কমিশনারের নিকট সন্তোষজনক প্রতীয়মান হয় না, সেইক্ষেত্রে উক্ত অঙ্ক উক্ত আয়বর্ষে করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অর্ন্তভুক্ত হইবে।
(2) Where in any income year any sum is found credited in the books of account of the taxpayer or in any other documents and the taxpayer cannot provide any satisfactory explanation about the nature and source thereof or the explanation of the taxpayer does not appear satisfactory to the Deputy Commissioner of Taxes, the said sum shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in that income year.
(৩) যেইক্ষেত্রে করদাতা কোনো আয়বর্ষে কোনো সম্পদের মালিক হন বা কোনো ঋণ গ্রহণ করেন বা ব্যয় নির্বাহ করেন বা এইরূপ কোনো লেনদেন করেন যাহা করদাতার পরিসম্পদকে প্রভাবিত করে, সেইক্ষেত্রে (ঘ+ঙ+চ) অপেক্ষা (ক+খ+গ) অধিক হইলে, (ক+খ+গ)- (ঘ+ঙ+চ) এর সমপরিমাণ অর্থ উক্ত আয়বর্ষে করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অর্ন্তভুক্ত হইবে, যেখানে-
(3) Where in any income year a taxpayer becomes the owner of any asset or takes any loan or incurs any expenditure or enters into any such transaction which affects the assets of the taxpayer, and if (a+b+c) is greater than (d+e+f), then the amount equal to (a+b+c)- (d+e+f) shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in that income year, where-
ক= নীট পরিসম্পদের পরিবৃদ্ধি,
a= Increase in net assets,
খ= নির্বাহকৃত প্রকৃত খরচ,
b= Actual expenditure incurred,
গ= ক ও খ ব্যতীত তহবিল হইতে অন্যান্য ব্যয়,
c= Other expenditures from funds other than a and b,
ঘ= মোট নিরূপিত আয়,
d= Total determined income,
ঙ= নিরূপিত কর অব্যাহতিপ্রাপ্ত আয়, এবং
e= Determined tax-exempt income, and
চ= ঘ ও ঙ ব্যতীত তহবিলের অন্যান্য গ্রহণযোগ্য প্রাপ্তি।
f= Other acceptable receipts of funds other than d and e.
(৪) যেইক্ষেত্রে করদাতা বাণিজ্যিক মজুদ বা আর্থিক পরিসম্পদ ব্যতীত অন্য কোনো পরিসম্পদ কোনো ব্যক্তির নিকট হইতে ক্রয় করেন এবং উপকর কমিশনারের বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে, করদাতা কর্তৃক পরিশোধিত মূল্য ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম, সেইক্ষেত্রে পরিশোধিত মূল্য ও ন্যায্য বাজার মূল্যের মধ্যে যে পার্থক্য, তাহা 1[সংশ্লিষ্ট আয়বর্ষে] করদাতার আয় হিসাবে গণ্য হইয়া "অন্যান্য উৎস হইতে আয়" হিসাবে শ্রেণিবদ্ধ হইবে।
(4) Where a taxpayer purchases any asset other than commercial stock or financial asset from any person and the Deputy Commissioner of Taxes has reasonable cause to believe that the price paid by the taxpayer is less than the fair market value, the difference between the price paid and the fair market value shall be treated as income of the taxpayer [in the relevant income year] and classified as "Income from other sources".
(৫) কোনো চুক্তি বাতিল বা রদ করিবার অথবা চুক্তির কোনো শর্তে পরিবর্তন বা সংশোধনের কারণে কোনো আয়বর্ষে কোনো করদাতা ফি, কমিশন, ক্ষতিপূরণ সুনামমূল্য, যে নামেই অভিহিত করা হউক না কেন, এইরূপ কোনো অর্থ প্রাপ্ত হইলে তাহা সংশ্লিষ্ট আয়বর্ষে করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হইবে।
(5) If in any income year a taxpayer receives any money as fee, commission, compensation, goodwill, by whatever name called, due to cancellation or rescission of any contract or change or amendment of any term of the contract, it shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in the relevant income year.
(৬) লিজ বা ভাড়ার মাধ্যমে সেলামী বা প্রিমিয়াম আকারে কোনো করদাতা কর্তৃক কোনো আয়বর্ষে কোনো এককালীন অর্থ প্রাপ্ত বা প্রাপ্য হইলে তাহা করদাতার উক্ত আয়বর্ষে "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হইবে।
(6) If in any income year a taxpayer receives or is entitled to receive any one-time money as salami or premium through lease or rent, it shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in that income year.
(৭) কোনো আয়বর্ষে কোনো করদাতা কর্তৃক কোনো পরিসম্পদ অর্জনকালে পরিশোধিত অর্থ হইতে অংশ ৭ অনুযায়ী উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হইলে এইরূপ পরিশোধিত অর্থ করদাতার উক্ত আয়বর্ষে "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হইবে।
(7) If in any income year any money paid by a taxpayer during the acquisition of any asset is not subject to tax deduction or collection at source according to Part 7, such paid money shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in that income year.
(৮) ঋণের দায় মওকুফের প্রেক্ষিতে কোনো আয়বর্ষে কোনো করদাতা যদি কোনো প্রকার লাভ বা সুবিধা প্রাপ্ত হন, তবে তাহা অর্থে রূপান্তরযোগ্য হউক বা না হউক, উক্ত লাভ বা সুবিধার অর্থমূল্য উক্ত আয়বর্ষে করদাতার আয় হিসাবে গণ্য হইবে এবং তাহা "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অর্ন্তভুক্ত হইবে:
(8) If in any income year a taxpayer obtains any kind of gain or benefit due to waiver of debt liability, whether convertible into money or not, the monetary value of such gain or benefit shall be treated as income of the taxpayer in that income year and shall be included under the head "Income from other sources":
তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার বিধান নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:-
Provided that the provisions of this sub-section shall not apply in the following cases, namely:-
(ক) কোনো তফসিলি ব্যাংক অথবা 2[ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৯ নং আইন)] এর অধীন নিবন্ধিত কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্বাভাবিক ব্যক্তি বরাবর ঋণ অথবা সুদ মওকুফ;
(a) Loan or interest waiver given to a natural person by any scheduled bank or any financial institution registered under the [Finance Company Act, 2023 (Act No. 59 of 2023)];
(খ) কোনো ব্যক্তি করদাতার স্টক এক্সচেঞ্জে লেনদেনকৃত কোনো সিকিউরিটিজে বিনিয়োগের বিপরীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ বা উহার অধীন প্রণীত বিধির আলোকে নিবন্ধিত মার্চেন্ট ব্যাংকার এন্ড পোর্টফোলিও ম্যানেজার বা স্টক ব্রোকার কর্তৃক কোনো মার্জিন লোন বা উহা হইতে উদ্ভূত সুদ মওকুফের কারণে অনূর্ধ্ব ১০ (দশ) লক্ষ টাকা লাভ বা সুবিধা।
(b) Gain or benefit not exceeding Tk. 10 (ten) lakh due to margin loan or interest waiver arising therefrom by any merchant banker and portfolio manager or stock broker registered under the Bangladesh Securities and Exchange Commission Act, 1993 or rules made thereunder against investment in any securities traded on the stock exchange of any individual taxpayer.
(৯) কোনো আয়বর্ষে করদাতা লটারি, শব্দজট, কার্ড গেইম, অনলাইন গেইম অথবা এইরূপ যেকোনো প্রকৃতির খেলায় জয় লাভ করিয়া কোনো অর্থ প্রাপ্ত হইলে, এইরূপ প্রাপ্তি উক্ত আয়বর্ষে সংশ্লিষ্ট করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অর্ন্তভুক্ত হইবে।
(9) If in any income year a taxpayer wins any lottery, crossword puzzle, card game, online game or any other game of similar nature and receives any money, such receipt shall be included in the income of the relevant taxpayer under the head "Income from other sources" in that income year.
(১০) যেইক্ষেত্রে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নহে, এইরূপ কোনো কোম্পানি কোনো আয়বর্ষে কোনো শেয়ারহোল্ডারের নিকট হইতে ব্যাংক ট্রান্সফার ব্যতীত নগদে পরিশোধিত মূলধন প্রাপ্ত হয়, সেইক্ষেত্রে উক্ত পরিশোধিত মূলধন উক্ত আয়বর্ষে কোম্পানি করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হইবে:
(10) Where any company not listed on the stock exchange receives paid-up capital in cash other than by bank transfer from any shareholder in any income year, such paid-up capital shall be included in the income of the company taxpayer under the head "Income from other sources" in that income year:
তবে শর্ত থাকে যে, কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) অনুযায়ী পরিশোধিত মূলধন হিসাবে নগদ ব্যতীত অন্য কোনো পরিসম্পদ বা সেবা গৃহীত হইলে এই বিধান প্রযোজ্য হইবে না।
Provided that this provision shall not apply if any asset or service other than cash is accepted as paid-up capital according to the Companies Act, 1994 (Act No. 18 of 1994).
(১১) 3[যেইক্ষেত্রে স্বাভাবিক ব্যক্তি করদাতা ব্যতীত কোনো করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ক্রসড চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনোভাবে কোনো অগ্রিম, ঋণ, বা অন্য কোনো প্রকার ডিপোজিট গ্রহণ করে], সেইক্ষেত্রে উক্ত অর্থ যেই বৎসর ঋণ হিসাবে গৃহীত হইয়াছিল, সেই আয়বর্ষে উক্ত করদাতার আয় হিসাবে গণ্য হইবে এবং তাহা "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হইবে:
(11) [Where any taxpayer other than a natural person taxpayer receives any advance, loan, or any other type of deposit from any other person in any manner other than crossed cheque or bank transfer], the said money shall be treated as income of the taxpayer in the income year in which it was received as loan and shall be included under the head "Income from other sources":
তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে এই উপ-ধারায় বর্ণিত কোনো ঋণ বা তাহার অংশবিশেষ পরবর্তী কোনো আয়বর্ষে পরিশোধ করা হয়, সেইক্ষেত্রে এইরূপে পরিশোধিত অর্থ উক্ত পরবর্তী আয়বর্ষের আয় পরিগণনার সময় বাদ যাইবে।
Provided that where any loan or part thereof described in this sub-section is repaid in any subsequent income year, such repaid money shall be deducted in computing the income of the said subsequent income year.
(১২) যেইক্ষেত্রে 4[কোনো আয়বর্ষে] কোনো কোম্পানি করদাতা সরাসরি বা ভাড়ায় এক বা একাধিক মোটর কার বা জিপ ক্রয় করে এবং কোনো মোটর কার বা জিপের মূল্য রিজার্ভ ও পুঞ্জিভূত মুনাফাসহ তাহার পরিশোধিত মূলধনের ১০ (দশ) শতাংশের অধিক হয়, সেইক্ষেত্রে এইরূপ ১০% (দশ শতাংশ) অতিক্রান্ত হওয়া অর্থের ৫০% (পঞ্চাশ শতাংশ) উক্ত আয়বর্ষে করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হইবে।
(12) Where in [any income year] any company taxpayer purchases one or more motor cars or jeeps directly or on hire and the price of any motor car or jeep exceeds 10 (ten) percent of its paid-up capital including reserve and accumulated profit, 50% (fifty percent) of the amount exceeding such 10% (ten percent) shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in that income year.
(১৩) যেইক্ষেত্রে কোনো 5[স্বাভাবিক] ব্যক্তি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ক্রসড চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনোভাবে কোনো অগ্রিম, ঋণ, 6[***] বা অন্য কোনো প্রকার ডিপোজিট হিসাবে সর্বমোট ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক পরিমাণের কোনো অর্থ গ্রহণ করেন, সেইক্ষেত্রে উক্তরূপে গৃহীত অর্থ যেই বৎসর অগ্রিম, ঋণ, 7[***] বা অন্য কোনো প্রকার ডিপোজিট হিসাবে গৃহীত হইয়াছিল, সেই আয়বর্ষে উক্ত করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হইবে:
(13) Where any [natural] person taxpayer receives any money as advance, loan, [***] or any other type of deposit in any manner other than crossed cheque or bank transfer from any other person and the total amount exceeds Tk. 5 (five) lakh, the money so received shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in the income year in which it was received as advance, loan, [***] or any other type of deposit:
তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে এই উপ-ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না
Provided that nothing in this sub-section shall apply in the following cases
(ক) স্বামী-স্ত্রী 8[আপন ভাই বা বোন], পিতা-মাতা বা সন্তানের নিকট হইতে এইরূপ অর্থ গ্রহণ করা হইলে এবং উহা 9[দাতা ও গ্রহীতার রিটার্নে প্রদর্শিত হইলে];
(a) If such money is received from spouse, [own brother or sister], parents or children and it is [shown in the return of the donor and recipient];
(খ) ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহিত নিবন্ধিত কোনো সংস্থা কর্তৃক গৃহীত কোনো ডিপোজিট।
(b) Any deposit received by any organization registered with the Bureau of NGO Affairs or Microcredit Regulatory Authority.
(১৪) যেইক্ষেত্রে রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত নহে এইরূপ কোনো করদাতা কোনো গৃহসম্পত্তি বা তাহার অংশবিশেষ নির্মাণ বা মেরামতের জন্য বাকিতে নির্মাণ সামগ্রী ক্রয় করেন এবং এইরূপ ক্রয়-সংশ্লিষ্ট আয়বর্ষ সমাপ্তির পরবর্তী ২ (দুই) আয়বর্ষের মধ্যে তাহা পরিশোধ না করেন, সেইক্ষেত্রে তাহা উক্ত ২ (দুই) আয়বর্ষ সমাপ্ত হইবার পরবর্তী আয়বর্ষে করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হইবে ।
(14) Where any taxpayer not engaged in real estate business purchases construction materials on credit for the construction or repair of any house property or part thereof and does not pay for it within 2 (two) income years after the end of the income year related to such purchase, it shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in the income year following the end of the said 2 (two) income years.
10[(১৫) যেইক্ষেত্রে কোনো করদাতা কোনো সংশোধিত রিটার্ন দাখিল করেন এবং উক্ত সংশোধিত রিটার্নে এইরূপ কোনো আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত করহারের আওতাধীন, সেইক্ষেত্রে ক-খ এর সমপরিমাণ অর্থ উক্ত আয়বর্ষে করদাতার "অন্যান্য উৎস হইতে আয়" খাতের আয় হিসাবে অর্ন্তভুক্ত হইবে, যেখানে-
10[(15) Where a taxpayer files a revised return and shows any income in such revised return which is tax-exempt or subject to reduced tax rate, the amount equal to a-b shall be included in the income of the taxpayer under the head "Income from other sources" in that income year, where-
ক= কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত করহারের আওতাধীন আয় হিসাবে সংশোধিত রিটার্নে প্রদর্শিত অর্থ,
a= Amount shown in the revised return as income which is tax-exempt or subject to reduced tax rate,
খ= মূল রিটার্নে প্রদর্শিত আয়:
b= Income shown in the original return:
তবে শর্ত থাকে যে, ষষ্ঠ তফসিল অংশ ১ এর দফা (৪), (৫), (৬), (৭), (৮), (১৭) ও (৩৫) এবং চাকরি হইতে আয় পরিগণনায় কর অব্যাহতি সংক্রান্ত ক্ষেত্রে এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না।]
Provided that the provisions of this sub-section shall not apply in case of tax exemption in computing income from employment and under clauses (4), (5), (6), (7), (8), (17) and (35) of Part 1 of the Sixth Schedule.]