৬২। (১) কোনো ব্যক্তির নিম্নবর্ণিত আয় "আর্থিক পরিসম্পদ হইতে আয়" খাতের অধীন শ্রেণিভুক্ত হইবে, যথা:-
62. (1) The following incomes of a person shall be classified under the head "Income from financial assets", namely:-
(ক) সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্টা;
(a) Interest, profit or discount on government or government approved securities;
(খ) স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্টা;
(b) Interest, profit or discount on debentures or other types of securities issued by local authorities or companies;
(গ) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্য সুদ বা মুনাফা, যথা: -
(c) Interest or profit receivable from the following sources, namely: -
(অ) কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত আমানত, তাহা যে নামেই অভিহিত হউক না কেন;
(i) Deposits kept in any bank or financial institution, by whatever name called;
(আ) কোনো আর্থিক 1[পরিসম্পদ] পণ্য বা স্কিম;
(ii) Any financial [asset] product or scheme;
(ঘ) লভ্যাংশ।
(d) Dividend.
(২) আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনি আয় "আর্থিক পরিসম্পদ হইতে আয়" শ্রেণিভুক্ত হইবে না।
(2) Capital gains derived from the transfer of financial assets shall not be classified under "Income from financial assets".