৬১। মূলধনি আয় নির্ধারণে অন্যান্য বিষয়াবলি

অংশ ৫ : আয় পরিগণনা


৬১। (১) কোনো পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত পণ্যের সম্পূর্ণ মূল্য অপেক্ষা ১৫% (পনেরো শতাংশ) এর অধিক হইলে পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের পূর্বানুমোদনক্রমে, উপকর কমিশনার সেই পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করিবেন।

61. (1) If the fair market value of an asset exceeds the full value declared by the taxpayer by more than 15% (fifteen percent), the Deputy Commissioner of Taxes shall determine the fair market value of the asset with the prior approval of the Inspecting Additional Commissioner of Taxes.

(২) কোনো পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত অর্জন মূল্য অপেক্ষা ২৫% (পঁচিশ শতাংশ) এর অধিক হইলে উপকর কমিশনার, বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, উক্ত পরিসম্পদ ঘোষিত অর্জন মূল্যে ক্রয় করিবার জন্য প্রস্তাব দিতে পারিবেন।

(2) If the fair market value of an asset exceeds the acquisition cost declared by the taxpayer by more than 25% (twenty five percent), the Deputy Commissioner of Taxes may, in the manner determined by the Board, propose to purchase the said asset at the declared acquisition cost.

(৩) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত নূতন কোনো কোম্পানির নিকট কোনো অংশীদারি ফার্মের সকল পরিসম্পদ হস্তান্তরের ফলে মূলধনি আয় উদ্ভূত হইলে তাহা করমুক্ত থাকিবে যদি সকল পরিসম্পদ হস্তান্তরের বিনিময় মূল্য নূতন কোম্পানি ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়।

(3) If capital gains arise from the transfer of all assets of a partnership firm to a new company established under the Companies Act, 1994 (Act No. 18 of 1994), it shall be tax-free if the consideration for the transfer of all assets is invested in the equity of the new company.