৫৬। বিশেষ ব্যবসা আয় পরিগণনা

অংশ ৫ : আয় পরিগণনা


৫৬। 1[(১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আয় পরিগণনার ক্ষেত্রে, ধারা ৫৫ এর অধীন অননুমোদিত সকল ব্যয় বিশেষ ব্যবসা আয় হিসাবে গণ্য হইবে এবং উক্ত আয়ের উপর নিয়মিত হারে কর প্রদেয় হইবে:

56. 1[(1) Notwithstanding anything contained in any other provision of this Act, in computing any tax-exempt income, all expenses disallowed under section 55 shall be treated as special business income and tax on such income shall be payable at the regular rate:

তবে শর্ত থাকে যে, হ্রাসকৃত হার প্রযোজ্য হয় এইরূপ আয়ের ক্ষেত্রে, ধারা ৫৫ এর দফা (ক) ব্যতীত অন্যান্য দফার অধীন অননুমোদিত কোনো ব্যয়ের উপর সংশ্লিষ্ট আয়ের জন্য প্রযোজ্য হ্রাসকৃত হারে কর প্রদেয় হইবে।]

Provided that in case of income subject to reduced rate, tax on any expense disallowed under clauses other than clause (a) of section 55 shall be payable at the reduced rate applicable for the relevant income.]

(২) এই অধ্যায়ের অধীন "বিশেষ ব্যবসা আয়" বা "ব্যবসা হইতে আয়" এর বিশেষ ক্ষেত্রসমূহ হিসাবে গণ্য কোনো আয়ের বিপরীতে কোনো প্রকারের ব্যয়, লোকসানের সমন্বয় বা জের টানা এবং তৃতীয় তফসিলের অধীন কোনো ভাতা অনুমোদিত হইবে না এবং 2[***]।

(2) No expense, set off of loss or carry forward and any allowance under the Third Schedule shall be allowed against any income treated as "special business income" or special cases of "income from business" under this Chapter and 2[***].