৩২। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, চাকরি হইতে আয় অর্থে নিম্নবর্ণিত আয়সমূহ অন্তর্ভুক্ত হইবে, যথা:-
32. (1) Subject to the provisions of sub-section (2), income from employment shall include the following incomes, namely:-
(ক) চাকরি হইতে প্রাপ্ত বা প্রাপ্য যেকোনো প্রকার আর্থিক প্রাপ্তি, বেতন ও সুযোগ-সুবিধা;
(a) Any kind of financial receipt, salary and benefits received or receivable from employment;
(খ) কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয়;
(b) Income derived from Employee Share Scheme;
(গ) কর অনারোপিত বকেয়া বেতন; বা
(c) Arrears of salary on which tax was not imposed; or
(ঘ) অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা হইতে প্রাপ্ত যেকোনো অঙ্ক বা সুবিধা।
(d) Any amount or benefit received from any past or future employer.
(২) নিম্নবর্ণিত প্রাপ্তিসমূহ চাকরি হইতে আয় এর অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(2) The following receipts shall not be included in income from employment, namely:-
1[(ক) শেয়ারহোল্ডার পরিচালক নহে এইরূপ অন্য কোনো কর্মচারীর হৃদযন্ত্র, বৃক্ক, চক্ষু, যকৃত ও মস্তিষ্ক সংক্রান্ত অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসার সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ;]
1[(a) Money received for heart, kidney, eye, liver and brain related operations, artificial organ replacement and cancer related treatment expenses of any other employee who is not a shareholder director;]
(খ) সম্পূর্ণরূপে এবং কেবল চাকরির দায়িত্ব পরিপালনের জন্য প্রাপ্ত এবং ব্যয়িত যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা 2[;]
(b) Conveyance allowance, travel allowance and daily allowance received and spent wholly and exclusively for the performance of employment duties [;]
3[(গ) কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম।]
3[(c) Premium paid by the company to the insurance company on behalf of any employee for group insurance.]
ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,
Explanation.- For the purpose of this section,
(ক) "বেতন" অর্থ কর্মচারী কর্তৃক চাকরি হইতে প্রাপ্ত যেকোনো প্রকৃতির অঙ্ক এবং নিম্নবর্ণিত বিষয় ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(a) "Salary" means any amount of any nature received by an employee from employment and the following matters shall be included therein, namely:-
(অ) যেকোনো বেতন, মজুরি বা পারিশ্রমিক;
(i) Any salary, wages or remuneration;
(আ) যেকোনো ভাতা, ছুটি ভাতা, ছুটি নগদায়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম;
(ii) Any allowance, leave allowance, leave encashment, bonus, fee, commission, overtime;
(ই) অগ্রিম বেতন;
(iii) Advance salary;
(ঈ) আনুতোষিক, অ্যানুইটি, পেনশন বা ইহাদের সম্পূরক;
(iv) Gratuity, annuity, pension or supplements thereof;
(উ) পারকুইজিট;
(v) Perquisites;
(ঊ) বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি;
(vi) Receipt in lieu of salary or wages or receipt in addition to salary or wages;
(খ) "বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি" অথবা "বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি" অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(b) "Receipt in lieu of salary or wages" or "receipt in addition to salary or wages" shall include-
(অ) চাকরির অবসানের কারণে প্রাপ্ত যেকোনো প্রকার ক্ষতিপূরণ, উহা যে নামেই অভিহিত হউক না কেন;
(i) Any kind of compensation received due to termination of employment, by whatever name called;
(আ) ভবিষ্য তহবিল বা অন্য কোনো তহবিলে কর্মচারীর অনুদানের অংশ ব্যতিরেকে অবশিষ্ট অংশ;
(ii) The remaining portion excluding the employee's contribution portion to the provident fund or any other fund;
(ই) চাকরির চুক্তির শর্তাবলির পরিবর্তনের ফলে প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদির ন্যায্য বাজার মূল্য;
(iii) The fair market value of the amount or benefits received as a result of changes in the terms of the employment contract;
(ঈ) চাকরিতে যোগদানকালে বা চাকরির অন্য কোনো শর্তের অধীন প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদির ন্যায্য বাজার মূল্য;
(iv) The fair market value of the amount or benefits received at the time of joining employment or under any other condition of employment;
(গ) "পারকুইজিট" অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ বোনাসসহ যেকোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধসমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(c) "Perquisite" means any kind of payment or benefit provided by the employer to the employee including incentive bonus, but the following payments shall not be included therein, namely:-
(অ) মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও ওভারটাইম;
(i) Basic salary, arrears of salary, advance salary, festival allowance, leave encashment and overtime;
(আ) স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত পেনশন তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল ও অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা;
(ii) Contributions paid to recognized provident fund, approved pension fund, approved gratuity fund and approved superannuation fund;
4[(ই) কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম;]
4[(iii) Premium paid by the company to the insurance company on behalf of any employee for group insurance;]
(ঘ) "মূল বেতন" অর্থ মাসিক বা অন্য প্রকারে প্রদেয় বেতন যাহার ভিত্তিতে অন্যান্য ভাতা এবং সুবিধা নির্ধারিত হয়, তবে নিম্নবর্ণিত ভাতা বা সুবিধাদি ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(d) "Basic salary" means the salary payable monthly or otherwise on the basis of which other allowances and benefits are determined, but the following allowances or benefits shall not be included therein, namely:-
(অ) সকল প্রকার ভাতা, পারকুইজিট, অ্যানুইটি, বোনাস ও সুবিধা; এবং
(i) All kinds of allowances, perquisites, annuity, bonus and benefits; and
(আ) নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীর বিভিন্ন তহবিলে প্রদত্ত চাঁদা;
(ii) Contributions paid by the employer to various funds of the employee;
(ঙ) "নিয়োগকর্তা" অর্থ যিনি নিয়োগ দান করিয়া থাকেন এবং বেতন-ভাতাদি পরিশোধ করিয়া থাকেন বা নিয়োগকর্তার পক্ষে উক্ত কাজ সম্পন্নকারী ব্যক্তিও নিয়োগকর্তা হিসাবে গণ্য হইবেন।
(e) "Employer" means a person who gives employment and pays salaries and allowances or a person who performs such work on behalf of the employer shall also be considered as an employer.